AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

New Corona Strain: নতুন উপসর্গ নিয়ে হাজির করোনা! কীভাবে বুঝবেন ‘পিরোলা’ স্ট্রেনে আক্রান্ত কি না?

New Corona Strain: ভাইরাসের এভাবে চেহারা বদলানো অস্বাভাবিক কিছু নয়। মহামারী চলে গেলেও ভাইরাসের অস্তিত্ব থাকেই। তাই এ ক্ষেত্রে দ্রুত প্রতিষেধক নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

New Corona Strain: নতুন উপসর্গ নিয়ে হাজির করোনা! কীভাবে বুঝবেন 'পিরোলা' স্ট্রেনে আক্রান্ত কি না?
ফের করোনার চোখ রাঙানিImage Credit: Facebook
| Edited By: | Updated on: Nov 18, 2023 | 11:57 AM
Share

নিউ ইয়র্ক: ২০১৯ থেকে যে ভাইরাস বাড়বাড়ন্ত শুরু হয়েছিল, তা মহামারীর আকার নেয় পরবর্তীতে। ২০২২-এর শেষের দিক থেকে কিছুটা স্বস্তি দিয়েছে সেই করোনা। তবে এবার সামনে আসছে সেই ভাইরাসের আরও একটি নতুন চেহারার কথা। নতুন উপসর্গ নিয়ে নাকি হাজির হচ্ছে করোনা। BA.2.86 নামে ওই স্ট্রেনের নাম দেওয়া হয়েছে পিরোলা। এটি শুধু অত্যন্ত দ্রুত বিস্তারলাভ করতে পারে, তাই নয়, নতুন সব উপসর্গও নিয়ে এসেছে এটি। এই স্ট্রেনের প্রভাবে শুধু জ্বর-কাশিই হয় না, চোখে দেখা যায় এমন উপসর্গও রয়েছে।

প্রাথমিকভাবে করোনার উপসর্গ ছিল, গন্ধের অনুভূতি চলে যাওয়া, কাশি, শ্বাসকষ্ট ইত্যাদি। এবার সে সব উপসর্গ বদলাতে শুরু করেছে। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, পিরোলার ক্ষেত্রে দেখা যাচ্ছে ডায়রিয়া, হাতে-পায়ে ব্যাথা, জ্বর, ক্লান্তি, গলা ব্যাথ্যা। এছাড়াও পিরোলা আক্রান্তদের ক্ষেত্রে চোখ লাল হয়ে যাওয়া, চামড়া র‌্যাশের মতো উপসর্গও দেখা যাচ্ছে। ভাইরাসের প্রভাব পড়ছে শ্বাসনালী ও কন্ঠস্বরেও।

ইউকে হেল্থ সিকিউরিটি এজেন্সির তরফ থেকে চিকিৎসক জেনি হ্যারিস জানিয়েছেন, ভাইরাসের এভাবে চেহারা বদলানো অস্বাভাবিক কিছু নয়। মহামারী চলে গেলেও ভাইরাসের অস্তিত্ব থাকেই। তাই এ ক্ষেত্রে দ্রুত প্রতিষেধক নেওয়া প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব স্ট্রেনের ক্ষেত্রেই এই একই পরামর্শ দিচ্ছেন চিকিৎসকেরা। এছাড়া মাস্ক পরার মতো সব সতর্কতা অবলম্বন করার কথা বলা হচ্ছে। এছাড়া উপসর্গ দেখা দিলেই পরীক্ষা করানো জরুরি।

Follow Us
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
বিধানসভায় নওশাদের বক্তৃতা, কী করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু?
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
'রাষ্ট্রবিরোধী, দেশবিরোধী স্লোগান চলবে না', বিধানসভায় সুর চড়ালেন তাপস
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
শোভনদেবের বক্তৃতার মাঝেই BJP বিধায়কদের চিৎকার, থামিয়ে শুভেন্দু বললেন..
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
ছেলের বিদ্রোহী পোস্টের পর এবার বিস্ফোরক মা কাকলিও
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
আমার যখন যেটা ইচ্ছে, সেটা করব, এটা বিজেপি ঠিক করে দেবে না: সায়নী
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
ইংরেজবাজারে তৃণমূলের কার্যালয় ভাঙল তৃণমূলেরই কর্মীরা!
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
পৈলানে তৃণমূল বিধায়কের রাজপ্রাসাদ, কিন্তু কেমন আছে এলাকার মানুষ?
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তাপসদাকে তৃণমূলে রাখতে চেষ্টা করেছিলাম: কুণাল
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
তৃণমূলের একাংশকে তোপ কুণালের, তুঙ্গে চর্চা
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার
গড়িয়ায় অবৈধভাবে তৈরি ক্লকটাওয়ারে বুলডোজার