AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US Strike on Syria: সিরিয়ায় শুরু Operation Hawk eye, বেছে বেছে ISIS-র ঘাঁটিতে হামলা আমেরিকার

US Strike on Syria: এই অভিযানে কতজন আইসিস জঙ্গিকে খতম করা হয়েছে, তা বলা হয়নি আমেরিকার বিবৃতিতে। মার্কিন সেনা জানিয়েছে, তাদের এক বাহিনী সাহায্য করেছে এই অভিযানে। তবে তা সিরিয়ার সেনা নাকি অন্য কেউ, তা স্পষ্ট করে জানায়নি। পেন্টাগনও এই বিষয়ে মুখ খুলতে নারাজ।

US Strike on Syria: সিরিয়ায় শুরু Operation Hawk eye, বেছে বেছে ISIS-র ঘাঁটিতে হামলা আমেরিকার
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Jan 11, 2026 | 10:59 AM
Share

ওয়াশিংটন: থামছেন না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভেনেজ়ুয়েলার পর এবার সিরিয়ায় অভিযান চালালেন। মধ্য রাতে সিরিয়ায় একাধিক হামলা চালিয়েছে। ট্রাম্পের দাবি, ইসলামিক স্টেটের সন্ত্রাসী গোষ্ঠীর উপরে অভিযান চালানো হয়েছে। ডিসেম্বরের পর আবার জানুয়ারিতে হামলা চালাল আমেরিকা।

গত ডিসেম্বরেই আমেরিকা সিরিয়ার উপরে অভিযান চালিয়েছিল। গত ১৩ ডিসেম্বরের অভিযানে দুইজন আমেরিকান সেনা ও একজন অনুবাদকের মৃত্যু হয়েছিল। অভিযানের নাম দেওয়া হয়েছিল, অপারেশন হক আই (Operation Hawk Eye Strike)। সেই অভিযানই আরেকবার চালানো হল। মার্কিন সেন্ট্রাল কম্যান্ড বিবৃতি দিয়ে বলেছে, “সিরিয়া জুড়ে যে আইসিস গোষ্ঠী রয়েছে, তাদের উপরে এই অভিযান চালানো হয়েছে।”

তবে এই অভিযানে কতজন আইসিস জঙ্গিকে খতম করা হয়েছে, তা বলা হয়নি আমেরিকার বিবৃতিতে। মার্কিন সেনা জানিয়েছে, তাদের এক বাহিনী সাহায্য করেছে এই অভিযানে। তবে তা সিরিয়ার সেনা নাকি অন্য কেউ, তা স্পষ্ট করে জানায়নি। পেন্টাগনও এই বিষয়ে মুখ খুলতে নারাজ। বর্তমানে সিরিয়ায় এক হাজারেরও বেশি মার্কিন সেনা উপস্থিত রয়েছে।

প্রসঙ্গত, ১৩ বছর ধরে গৃহযুদ্ধ চলছে সিরিয়ায়।  গত ২০২৪ সালে প্রেসিডেন্ট বাসার আল আসাদকে ক্ষমতাচ্যুত করা হয়। বিদ্রোহী গোষ্ঠীর আহমেদ আল সারাহ সেই পদে বসেন। নতুন সিরিয়া সরকার আমেরিকার সঙ্গে সহযোগিতা করছে আইসিসের বিরুদ্ধে অভিযান চালাতে।

'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
'কেন্দ্রীয় কর্মীর বিরুদ্ধে দুর্নীতি তদন্তে অনুমতি দরকার নেই',বলল কোর্ট
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
‘উস্কানি দিচ্ছেন মমতা’, আদালতে ভয়ঙ্কর অভিযোগ নির্বাচন কমিশনের
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
তৃণমূল-ISF সংঘর্ষে উত্তপ্ত শাসন, থানা ঘেরাও ISF-এর
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
আর কিছুক্ষণ, তারপরই প্রকাশিত SSC-র একাদশ দ্বাদশের মেরিট লিস্ট
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
৭ ফেব্রুয়ারি শুনানি শেষ করা সম্ভব নয়, মনে করছে কমিশন
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
শুভেন্দু অধিকারীকে অন্তর্বর্তী রক্ষাকবচ দিল কলকাতা হাইকোর্ট
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
BDO অফিসে তুমুল ধাক্কাধাক্কি, SIR নিয়ে উত্তপ্ত স্বরূপনগর
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
স্বাস্থ্য ভবনের সামনে দিনভর কী চলল দেখুন
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
উপনিবেশ তৈরিই লক্ষ্য? ট্রাম্পের টার্গেটে গ্রিনল্যান্ড!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!
কাছাকাছি ভারত ও সংযুক্ত আরব আমিরশাহি, প্রেশার বাড়ল পাকিস্তান-আমেরিকার!