AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan Train Explosion: পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে বালোচিস্তান? ট্রেনে ধাক্কা বিস্ফোরক বোঝাই গাড়ির, মৃত অন্তত ২৪

Balochistan Blast: বালোচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশে একটি ট্রেনে বিস্ফোরণ হয়। বালোচিস্তানের কোয়েট্টা প্রদেশের চামান পট্টকে সিগন্যালের কাছ দিয়ে যখন ট্রেনটি যখন যাচ্ছিল, তখন একটি বিস্ফোরক বোঝাই গাড়ি এসে ট্রেনের কামরায় সজোরে ধাক্কা মারে। এরপরই ভয়াবহ বিস্ফোরণ হয়।   

Pakistan Train Explosion: পাকিস্তানের হাত থেকে বেরিয়ে যাচ্ছে বালোচিস্তান? ট্রেনে ধাক্কা বিস্ফোরক বোঝাই গাড়ির, মৃত অন্তত ২৪
পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ।Image Credit: X
| Updated on: May 24, 2026 | 1:11 PM
Share

ইসলামাবাদ: পাকিস্তানে ফের আত্মঘাতী হামলা? পাকিস্তানের (Pakistan) বালোচিস্তানে ট্রেনে ধাক্কা মারল বিস্ফোরক বোঝাই গাড়ি (Train Explosion)। ভয়ঙ্কর বিস্ফোরণে মৃত্যু হল কমপক্ষে ২৪ জনের। আহত আরও বহু মানুষ।

জানা গিয়েছে, বালোচিস্তানের দক্ষিণ-পশ্চিম প্রদেশে একটি ট্রেনে বিস্ফোরণ হয়। ওই ট্রেনে পাক সেনা জওয়ানরা আসছিলেন। পরিকল্পনা করেই হামলা করা হয়। বালোচিস্তানের কোয়েট্টা প্রদেশের চামান পট্টকে সিগন্যালের কাছ দিয়ে যখন ট্রেনটি যখন যাচ্ছিল, তখন একটি বিস্ফোরক বোঝাই গাড়ি এসে ট্রেনের কামরায় সজোরে ধাক্কা মারে। এরপরই ভয়াবহ বিস্ফোরণ হয়। পাশে থাকা অন্যান্য গাড়িগুলিতেও আগুন লেগে যায়।

ট্রেনের বিস্ফোরণে বহু সেনা জওয়ান ও তাদের পরিবারের সদস্যদের মৃত্যু হয়েছে। এরা সকলে পেশোয়ার যাচ্ছিলেন ইদ উদযাপন করতে। বিস্ফোরণের জেরে ট্রেনের দুটি কামরা উল্টে যায় এবং তাতে আগুন ধরে যায়। কালো ধোঁয়া গলগল করে উঠতে থাকে। ট্রেনের যাত্রীরা কোনওমতে বেরিয়ে আসেন। রক্তাক্ত অবস্থায় আহত যাত্রীদের বের করে আনে বাকিরা।

এই হামলা-বিস্ফোরণের দায় এখনও কেউ স্বীকার করেনি। তবে মনে করা হচ্ছে, বালোচিস্তান লিবারেশন আর্মিই হামলার নেপথ্যে রয়েছে। বিগত কয়েক বছর ধরেই মাথাচাড়া দিয়ে উঠেছে বালোচ আর্মি। পাকিস্তান থেকে আলাদা হয়ে স্বাধীন প্রদেশ ঘোষণার দাবি জানিয়েছে তারা। একাধিকবার পাক সেনার উপরে হামলাও চালিয়েছে। এর আগেও বালোচিস্তানে ট্রেন আটকে যাত্রীদের অপহরণ করেছিল বালোচ আর্মি।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা