AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: এবার ইরান-পাকিস্তান সংঘাত? ঘরে ঢুকে হামলার জবাবে বড় পদক্ষেপ ইসলামাবাদের

Pakistan Iran tensions: পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিমান হামলা চালিয়েছে ইরান। এই নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছল। এই ঘটনার প্রেক্ষিতে, বুধবার (১৭ জানুয়ারি) কঠোর পদক্ষেপ করল ইসলামাবাদ। পাকিস্তানের বেলুচিস্তানে জইশ আল-আদল নামে এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর দুটি শিবিরে হমলার কথা স্বীকার করেছে তেহরান।

Pakistan: এবার ইরান-পাকিস্তান সংঘাত? ঘরে ঢুকে হামলার জবাবে বড় পদক্ষেপ ইসলামাবাদের
উত্তেজনা বাড়ছে ইরান-পাকিস্তানের ভিতরImage Credit: Pixabay
| Updated on: Jan 17, 2024 | 5:32 PM
Share

ইসলামাবাদ: ভারতের মতোই পাকিস্তানের ঘরে ঢুকে জঙ্গি ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরান। মঙ্গলবার (১৬ জানুয়ারি) পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে বিমান হামলার চালিয়েছে ইরান। এই নিয়ে দুই দেশের মধ্যে কূটনৈতিক উত্তেজনা চরমে পৌঁছল। এই ঘটনার প্রেক্ষিতে, বুধবার (১৭ জানুয়ারি) কঠোর পদক্ষেপ করল ইসলামাবাদ। ইরান থেকে পাক রাষ্ট্রদূতকে প্রত্যাহার করা হল। একই সঙ্গে পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকেও আপাতত পাকিস্তানে না ফেরার নির্দেশ দিল ইসলামাবাদ। প্রসঙ্গত, বর্তমানে ইরানেই আছেন পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত। তাঁর আর পাকিস্তানে ফেরার দরকার নেই বলে জানিয়েছে ইসলামাবাদ।

এদিন, ইসলামাবাদে এক সাংবাদিক সম্মেলন করেন পাক বিদেশ দফতরের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ। তিনি বলেছেন, “ইরান থেকে রাষ্ট্রদূত প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। পাকিস্তানে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত বর্তমানে ইরানে আছেন। তাঁকে আপাতত না ফেরার নির্দেশ দেওয়া হয়েছে।”

এদিকে, তেহরানের পক্ষ থেকে জানানো হয়েছে, মঙ্গলবার পাকিস্তানের বেলুচিস্তানে জইশ আল-আদল নামে এক সন্ত্রাসবাদী গোষ্ঠীর দুটি শিবিরে আকাশপথে হামলা চালিয়েছে। এর আগে ইরানের নিরাপত্তা বাহিনীর উপর হামলার ঘটনার পিছনে এই সন্ত্রাসবাদী গোষ্ঠীটির হাত ছিল বলে দাবি করেছে তেহরান। তবে ইসলামাবাদ এই হামলার কড়া নিন্দা করেছে। তাদের স্পষ্ট অভিযোগ, ইরান তাদের আকাশসীমা লঙ্ঘন করেছে। ইরানের এই পদক্ষেপ ‘সম্পূর্ণবে অগ্রহণযোগ্য’ বলে জানিয়েছে ইসলামাবাদ। এই ধরণের পদক্ষেপের ‘গুরুতর পরিণতি’ হতে পারে বলে সতর্ক করেছে পাকিস্তান। ।

Follow Us