AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Nepal Plane Crash VIDEO: রানওয়ে থেকে পিছলে গেল চাকা, কাঠমাণ্ডুতে ১৯ যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান

Nepal Plane Crash: বুধবার নেপালের কাঠমাণ্ডুতে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, বিমানে মোট ১৯ জন যাত্রী ছিলেন। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

Nepal Plane Crash VIDEO: রানওয়ে থেকে পিছলে গেল চাকা, কাঠমাণ্ডুতে ১৯ যাত্রীকে নিয়ে ভেঙে পড়ল বিমান
ভেঙে পড়ে বিমানটি।Image Credit: Twitter
| Updated on: Jul 24, 2024 | 12:53 PM
Share

কাঠমাণ্ডু: টেক অফের সময়ই বিপত্তি। যাত্রীদের নিয়ে ভেঙে পড়ল বিমান। বুধবার নেপালের কাঠমাণ্ডুতে ভেঙে পড়ে একটি যাত্রীবাহী বিমান। জানা গিয়েছে, বিমানে মোট ১৯ জন যাত্রী ছিলেন। একাধিক যাত্রীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ইতিমধ্যেই প্রশাসনের তরফে শুরু হয়েছে উদ্ধারকাজ।

জানা গিয়েছে, কাঠমাণ্ডু থেকে পোখরা যাচ্ছিল বিমানটি। ত্রিভূবন আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টেক অফের সময়ই মুখ থুবড়ে ভেঙে পড়ে বিমানটি। মোট ১৯ জন যাত্রী ছিল বিমানে। দুর্ঘটনায় ১৮ জনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এখনও পর্যন্ত ৫ জন যাত্রীর দেহ উদ্ধার হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই দুর্ঘটনাগ্রস্ত বিমানটির একাধিক ভিডিয়ো সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, দাউদাউ করে জ্বলছে বিমানটি। কুণ্ডলী পাকিয়ে উঠছে কালো ধোঁয়া। বিমানটি শৌর্য্য এয়ারলাইন্সের ছিল বলে জানা গিয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এ দিন সকাল ১১টা নাগাদ দুর্ঘটনাটি ঘটে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, রানওয়ে থেকে স্কিড করে গিয়েছিল বিমানের চাকা। টেক অফের কয়েক মিনিটের মধ্যেই ভেঙে পড়ে বিমানটি।

কাঠমাণ্ডু ভ্যালি পুলিশের মুখপাত্র দিনেশ রাজ ময়নালি জানিয়েছেন, আগুন নেভানোর চেষ্টা করা হচ্ছে। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?