AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কোভিডকালে সাহায্যকে স্বীকৃতি, বার্বাডোজে বিশেষ সম্মান পেলেন প্রধানমন্ত্রী মোদী

Honorary Order of Freedom of Barbados: ব্রিজেটাউনে সরকারি অনুষ্ঠানেই বার্বাডোজের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীর উপস্থিতিতে সে দেশের প্রেসিডেন্ট "অনারারি অর্ডার অব ফ্রিডম অব বার্বাডোজ" সম্মানে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দের মোদীকে।

কোভিডকালে সাহায্যকে স্বীকৃতি, বার্বাডোজে বিশেষ সম্মান পেলেন প্রধানমন্ত্রী মোদী
প্রধানমন্ত্রী মোদীকে সম্মান।Image Credit: X
| Updated on: Mar 07, 2025 | 6:56 AM
Share

নয়া দিল্লি: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুকুটে জুড়ল আরও একটি সাফল্যের পালক। বার্বাডোজের তরফে “অনারারি অর্ডার অব ফ্রিডম অব বার্বাডোজ” সম্মানে সম্মানিত করা হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। বার্বাডোজের প্রেসিডেন্টই এই সম্মান-উপহার তুলে দেন। প্রধানমন্ত্রী মোদী নিজে সম্মান গ্রহণে উপস্থিত থাকতে না পারলেও, ভারতের প্রতিনিধি এই সম্মান গ্রহণ করেন।

ব্রিজেটাউনে সরকারি অনুষ্ঠানেই বার্বাডোজের প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রীর উপস্থিতিতে সে দেশের প্রেসিডেন্ট “অনারারি অর্ডার অব ফ্রিডম অব বার্বাডোজ” সম্মানে করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দের মোদীকে। বিদেশ ও বস্ত্র প্রতিমন্ত্রী পবিত্র মার্গারিটা এই সম্মান গ্রহণ করেন।

কেন সম্মানিত করা হল প্রধানমন্ত্রী মোদীকে?

কোভিডকালে কৌশলগত নেতৃত্ব এবং মূল্যবান সহায়তার জন্যই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই সম্মানে সম্মানিত করা হল। বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই পুরস্কার দুই দেশের মধ্যে স্থায়ী বন্ধুত্বের প্রতীক।

Follow Us