AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ক্ষোভের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ, ঝরল রক্তও

PoK Protest: পিওকে-র রাজধানী মুজাফ্ফরাবাদ, দাদভাল, মিরপুর, সামাহনি, সেহানসা, রাওয়ালকোট, তত্তপানি সহ একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হতেই রুদ্রমূর্তি নেয় পাক বাহিনী।  বিক্ষোভকারী সাধারণ জনতার উপরে চড়াও হয় পুলিশ। ব্যাপক লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এমনকী, শূন্যে একে-৪৭ চালানোর অভিযোগও উঠেছে।

ক্ষোভের আগুনে জ্বলছে পাক অধিকৃত কাশ্মীর, পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ, ঝরল রক্তও
পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ।Image Credit: Twitter
| Updated on: May 12, 2024 | 11:56 AM
Share

ইসলামাবাদ: অগ্নিগর্ভ পাক অধিকৃত কাশ্মীর। পাকিস্তান সরকারের বিরুদ্ধে বিক্ষোভ, প্রতিবাদ রাতারাতি রক্তক্ষয়ী সংঘর্ষের রূপ নিল। বিক্ষোভকারীদের উপরে গুলি চালানোর অভিযোগ উঠেছে পাকিস্তানের পুলিশ ও সরকারের বিরুদ্ধে। এখনও অবধি দুইজন বিক্ষোভকারীর মৃত্যুর খবর মিলেছে। আহত আরও অনেকে। উঠেছে আজাদির স্লোগান।

এমনিতেই চরম আর্থিক সঙ্কট পাকিস্তানে। সেই সঙ্কট কাটাতে জনগণের উপরেই চাপিয়ে দেওয়া হয়েছে বিপুল করের বোঝা। এই অতিরিক্ত কর, মূল্যবৃদ্ধি ও বিদ্যুৎ সঙ্কটের বিরুদ্ধেই প্রতিবাদে নেমেছিল পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। পিওকে-র রাজধানী মুজাফ্ফরাবাদ, দাদভাল, মিরপুর, সামাহনি, সেহানসা, রাওয়ালকোট, তত্তপানি সহ একাধিক জায়গায় বিক্ষোভ শুরু হতেই রুদ্রমূর্তি নেয় পাক বাহিনী।  বিক্ষোভকারী সাধারণ জনতার উপরে চড়াও হয় পুলিশ। ব্যাপক লাঠিচার্জ, কাঁদানে গ্যাস এমনকী, শূন্যে একে-৪৭ চালানোর অভিযোগও উঠেছে। বহু বিক্ষোভকারীকে আটক করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে একাধিক নেতাকে।

প্রসঙ্গত, পাক অধিকৃত কাশ্মীরে বিক্ষোভ নতুন কিছু নয়। দীর্ঘদিন ধরেই এখানে জল, বিদ্য়ুতের মতো প্রয়োজনীয় জিনিসের জন্য বিক্ষোভ-আন্দোলন চলছে। সম্প্রতিই পাকিস্তান থেকে স্বাধীনতার দাবিতেও সরব হন বাসিন্দারা। এরপরই আরও কড়া হাতে বিক্ষোভ দমন শুরু করেছে পুলিশ ও পাকিস্তানি রেঞ্জার্সরা।

শনিবার সকালে শান্তিপূর্ণভাবেই পাক অধিকৃত কাশ্মীরের একাধিক জায়গা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলের সংখ্য়া বাড়তেই উত্তেজনাও বাড়ে। বিক্ষোভ সামাল দিতে পুলিশ কাঁদানে গ্যাস, রবার বুলেট চালায়। পরে প্য়ারামিলিটারি গুলি চালায় বলেও অভিযোগ।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?