AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cancer symptoms: বিছানায় সমস্যা থেকে পিঠে ব্যথা, হাসপাতালে গিয়ে জানলেন ক্যান্সার আক্রান্ত যুবক, একসপ্তাহেই মৃত্যু

Young man died: স্থানীয় সূত্রে খবর, বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন জেরাল্ড। হঠাৎ করে পিঠে ব্যথা থেকে কয়েক দিনের মধ্যেই তাঁর অকাল-মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে পরিবার। টিনেজ থেকে অল্প বয়সিদের পিঠে ব্যথা থেকে সাধারণ কোনও শারীরিক সমস্যাই এড়িয়ে যাওয়া উচিত নয় বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Cancer symptoms: বিছানায় সমস্যা থেকে পিঠে ব্যথা, হাসপাতালে গিয়ে জানলেন ক্যান্সার আক্রান্ত যুবক, একসপ্তাহেই মৃত্যু
প্রতীকী ছবি।Image Credit: PTI
| Updated on: Feb 04, 2024 | 5:21 PM
Share

এডিনবার্গ: হঠাৎ করেই পিঠে অসহ্য যন্ত্রণা শুরু হয়েছিল। প্রথম দিকে বিষয়টিতে গুরুত্ব দেননি ২১ বছরের জেরাল্ড। তাঁর মা ভেবেছিলেন, তোশকের কারণেই ছেলের পিঠে ব্যথা করছে। নতুন বিছানা কিনতে হবে। একদিন হঠাৎ করেই জেরাল্ডের বমি হয় এবং কফের সঙ্গে রক্ত ওঠে। সঙ্গে-সঙ্গে ছেলেকে নিয়ে ডাক্তারের কাছে ছুটে যান মা। স্বাস্থ্য পরীক্ষা করে ডাক্তার জানান, জেরাল্ডের অ্যানিমিয়া হয়েছে। এতটা ঠিক ছিল। কিন্তু, তারপর যা ঘটল তা দেখে হতবাক চিকিৎসকেরাও।

স্কটল্যান্ডের পেইসলি এলাকার বাসিন্দা জেরাল্ডের অ্যানিমিয়ার পর কিডনিতে সমস্যা ধরা পড়ে। দেরি না করে তড়িঘড়ি জেরাল্ডের কিডনির অস্ত্রোপচার করান তাঁর পরিবার। কিন্তু, অপারেশন টেবিলেই শ্বাসকষ্ট শুরু হয় জেরাল্ডের। তারপর তিনি কোমায় চলে যান। প্রায় এক সপ্তাহ কোমায় ছিলেন জেরাল্ড। তারপর চিকিৎসকদের চেষ্টায় জেরাল্ড কোমা থেকেও বেরিয়ে আসেন। এরপর তাঁর নানান শারীরিক পরীক্ষা করে চিকিৎসকেরা জানতে পারেন, সাধারণ কোনও অসুখ নয়, মারণব্যাধি ক্যান্সারে আক্রান্ত জেরাল্ড। এই রিপোর্ট হাতে আসার কয়েকদিন পরই মৃত্যু হয় জেরাল্ডের।

স্থানীয় সূত্রে খবর, বাবা-মায়ের একমাত্র সন্তান ছিলেন জেরাল্ড। হঠাৎ করে পিঠে ব্যথা থেকে কয়েক দিনের মধ্যেই তাঁর অকাল-মৃত্যুর ঘটনায় ভেঙে পড়েছে পরিবার। টিনেজ থেকে অল্প বয়সিদের পিঠে ব্যথা থেকে সাধারণ কোনও শারীরিক সমস্যাই এড়িয়ে যাওয়া উচিত নয় বলে পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?