Canada school shooting: ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, পড়ুয়াদের আর্তনাদ, কী হল কানাডার স্কুলে?

Shooting at school in Canada: ব্রিটিশ কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি হাইস্কুলে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। এই হামলায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, স্কুলের কর্মী ও পড়ুয়া মিলে ১০০ জনকে নিরাপদে স্কুল থেকে বের করা হয়েছে। সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয় ওই স্কুলে। সেখানে পড়ুয়ার সংখ্যা ১৭৫।

Canada school shooting: ছড়িয়ে ছিটিয়ে মৃতদেহ, পড়ুয়াদের আর্তনাদ, কী হল কানাডার স্কুলে?
কেন এলোপাথাড়ি গুলি চালানো হল কানাডার ওই হাইস্কুলে?Image Credit source: X handle

Feb 11, 2026 | 11:23 AM

ওট্টাওয়া: কানাডার স্কুলে বন্দুকবাজের হামলা। এলোপাথাড়ি গুলিতে মৃত্যু হল ৯ জনের। জখম হয়েছেন অন্তত ২৫ জন। হামলাকারীরও মৃত্যু হয়েছে। নিজের বন্দুকের গুলিতে জখম হয়ে তাঁর মৃত্যু হয়েছে। হামলাকারী একজন মহিলা বলে পুলিশ জানিয়েছে। কেন তিনি স্কুলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালালেন, তা এখনও জানা যায়নি।

ব্রিটিশ কলম্বিয়ার উত্তর-পূর্বাঞ্চলের একটি হাইস্কুলে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিট নাগাদ ঘটনাটি ঘটেছে। এই হামলায় আরও কেউ জড়িত রয়েছে কি না, তা পুলিশ খতিয়ে দেখছে। পুলিশ জানিয়েছে, স্কুলের কর্মী ও পড়ুয়া মিলে ১০০ জনকে নিরাপদে স্কুল থেকে বের করা হয়েছে। সপ্তম শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা হয় ওই স্কুলে। সেখানে পড়ুয়ার সংখ্যা ১৭৫।

পুলিশ জানিয়েছে, অফিসাররা স্কুলে ঢুকে দেখেন, ভিতরে এক জায়গায় ৬ জন মৃত অবস্থায় পড়ে রয়েছেন। অন্য একটি জায়গায় আরও ২ জনের মৃতদেহ উদ্ধার হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। এই ৯ জন ছাড়াও হামলাকারী মৃত্যু হয়েছে। আহতদের মধ্যে ২ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। মৃতদের মধ্যে পড়ুয়া কতজন রয়েছে, তা এখনও জানানো হয়নি। একইসঙ্গে ওই হামলাকারী স্কুলে কেন হামলা চালাল, তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় শোক প্রকাশ করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নে। মৃতদের পরিজনদের সমবেদনা জানিয়েছেন তিনি। ঘটনার বর্ণনা করতে গিয়ে ক্লাস নাইনের এক পড়ুয়া গ্লোবাল নিউজকে জানিয়েছে, ঘটনার সময় অন্য পড়ুয়াদের সঙ্গে একটি ঘরে লুকিয়ে ছিল সে।

এর আগে ২০২০ সালে কানাডায় এলোপাথাড়ি গুলিতে বেশ কয়েকজনের মৃত্যু হয়েছিল। নোভা স্কোটিয়ায় সেই হামলায় ১৩ জন প্রাণ হারান। এলোপাথাড়ি গুলি চালানোর পাশাপাশি আগুনও ধরিয়ে দিয়েছিল বন্দুকবাজ। তাতে আরও ৯ জন প্রাণ হারান।