AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কথা না বললেও বাইডেনের জন্য চিঠি রেখে গেলেন ট্রাম্প

আমি তোমার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাব। আমি দেখব, শুনব। আমি প্রশাসনের সাফল্য কামনা করি।" ফ্লোরিডার যাওয়ার আগে একথাই বলে গেলেন ট্রাম্প।

কথা না বললেও বাইডেনের জন্য চিঠি রেখে গেলেন ট্রাম্প
ছবি- পিটিআই
| Updated on: Jan 20, 2021 | 9:13 PM
Share

ওয়াশিংটন: বাইডেনের জন্য চিঠি লিখে রেখে গেলেন ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস ছাড়ার আগে একটি বারও বাইডেনের (Joe Biden) নাম মুখে আনেননি ট্রাম্প। কিন্তু রেখে গেলেন চিঠি। “আমি তোমার সঙ্গে যুদ্ধ চালিয়ে যাব। আমি দেখব, শুনব। আমি প্রশাসনের সাফল্য কামনা করি।” ফ্লোরিডার যাওয়ার আগে একথাই বলে গেলেন ট্রাম্প।

কিন্তু সূত্রের দাবি বাইডেনের জন্য চিঠি রেখে গিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। যাওয়ার আগে আমেরিকাবাসীদের উদ্দেশে ট্রাম্প বলে গেলেন, ” অভূতপূর্ব ৪ বছর কেটেছে। আমি সারা জীবন আপনাদের জন্য যুদ্ধ করে যাব। অন্য ভাবে ফিরব।” তবে যেভাবে মার্কিন মসনদের ক্ষমতা হস্তান্তর হয়, তার ব্যতিক্রম হল এবার। বারাক ওবামার মতো বাইডেনকে হোয়াইট হাউসে অভ্যর্থনা জানালেন না ট্রাম্প। তবে এই ঘটনা প্রথমবার নয়। এর আগেও নতুন প্রেসিডেন্টের শপথ গ্রহণ অনুষ্ঠান এড়িয়েছেন প্রাক্তনরা।

আরও পড়ুন: সেজে উঠেছে ওয়াশিংটন, ঐতিহাসিক শপথ গ্রহণের প্রাক্বালে দাঁড়িয়ে মার্কিন মুলুক

এর আগে ১৮১০ সালে থমাস জেফারসনের শপথ গ্রহণের সময় ভোর ৪ টায় হোয়াইট হাউস ছেড়ে চলে গিয়েছিলেন বিদায়ী প্রেসিডেন্ট জন অ্যাডামস। এই জন অ্যাডামসের ছেলে জন কুইন্সি অ্যাডামসকে শপথ গ্রহণের জন্য আমন্ত্রণই করেছিলেন না অ্যান্ড্রু জ্যাকসন। তাই জ্যাকসনের শপথ গ্রহণে ছিলেন না অ্যাডামস। ওয়াটারগেট কেলেঙ্কারির সঙ্গে যুক্ত রিচার্ড নিক্সনকে তাঁর মেয়াদ শেষের আগে পদত্যাগ করতে হয়েছিল। তাই তিনিও থাকতে পারেননি হবু প্রেসিডেন্টের শপথ গ্রহণে।

Follow Us
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
'রিঙ্কু বৌদি টিকিট পায়নি বলেই...', দিলীপ ঘোষকে নিয়ে যা বললেন কুণাল
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
মঙ্গলবারই রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
আরজি করে লিফট বিপর্যয়ে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
'আপনাদের কাছে উৎসব আগে?', সুপ্রিম কোর্টে বড় ধাক্কা রাজ্য়ের
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
সাপ্লিমেন্টারি লিস্টে নাম বাদ পড়লে কী করবেন
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
'গুলি দেখেছ? আওয়াজে প্যান্ট...', রণংদেহী মেজাজে দিলীপ ঘোষ
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
বারবার বিতর্ক, কেন আবারও শিরোনামে আরজি কর?
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
মধ্যপ্রাচ্যে যুদ্ধ, তেল আমদানি নিয়ে সংসদে মুখ খুললেন প্রধানমন্ত্রী
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
'গরিবদের পাশে কেউ দাঁড়ায়না...', আরজি করে এসে এ কী অভিজ্ঞতা
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের
BJP-র প্রার্থী নিয়ে অসন্তোষের মধ্যেই বাংলায় আসছেন নিতিন, খোঁচা কুণালের