AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trump- Xi Jinping: চিন-আমেরিকা প্রতিদ্বন্দ্বী নয়, ট্রাম্পকে একসঙ্গে কাজ করার আহ্বান জিনপিং-এর

China-America Meeting: বৈঠকে ট্রাম্পকে উদ্দেশ্য করে চিনা প্রেসিডেন্ট বলেন,"আমরা কি একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বে আরও স্থিতিশীলতা আনতে পারি? আমরা কি আমাদের দুই দেশের জনগণের কল্যাণ ও মানবতার ভবিষ্যতের স্বার্থে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একসঙ্গে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারি?"

Trump- Xi Jinping: চিন-আমেরিকা প্রতিদ্বন্দ্বী নয়, ট্রাম্পকে একসঙ্গে কাজ করার আহ্বান জিনপিং-এর
ট্রাম্প-জিনপিংImage Credit: Tv9 Bangla
| Updated on: May 14, 2026 | 1:15 PM
Share

বেজিং : আজ দ্বিপাক্ষিক বৈঠক করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) এবং চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (XI Jinping)। সেখান থেকেই বন্ধুত্বের বার্তা দিলেন দুই দেশের নেতা। চিনা প্রেসিডেন্টকে বন্ধু বলে সম্বোধন করেছেন ট্রাম্প। অন্যদিকে জিনপিং বৈঠকে বার্তা দিয়েছেন, প্রতিদ্বন্দ্বিতা নয়, বরং একসঙ্গে কাজ করতে হবে। আজ সকালেই বেজিংয়ে পৌঁছন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁকে স্বাগত জানান চিনের প্রেসিডেন্ট। তারপরই দু’জনের বৈঠক করেন।

চিনকে বন্ধু বলে সম্বোধন ট্রাম্পের

গ্রেট হল অফ দ্য পিপল-এর ​​বৈঠকে শি জিনপিং-এর সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, “চিন ও আমেরিকার সম্পর্ক আগের থেকে অনেক ভালো হয়েছে… আমরা একসঙ্গে এক চমৎকার ভবিষ্যৎ গড়তে চলেছি। চিন যে কাজ করেছে, তার জন্য আমার অত্যন্ত শ্রদ্ধা রয়েছে। আপনি একজন মহান নেতা। আমি এই কথাটা সবাইকে বলি। মাঝে মাঝে অনেকে আমার এই কথা বলাটা পছন্দ করেন না, কিন্তু আমি তবুও বলি।”

ট্রাম্প আরও বলেন, “আপনাদের সঙ্গে থাকতে পারাটা সম্মানের। আপনাদের বন্ধু হতে পারাটাও সম্মানের, এবং চিন ও আমেরিকার মধ্যে সম্পর্ক আরও ভালো হতে চলেছে।”

ট্রাম্প আরও বলেন, “আপনার এবং আমার পরিচয় দীর্ঘদিনের। আর এটা আমার কাছে এক বিরাট সম্মানের বিষয়। আমাদের মধ্যে খুব ভালো বোঝাপড়া রয়েছে। যখনই কোনও অসুবিধা হয়েছে, আমরা তার সমাধান করে নিয়েছি।” আগামী দিনেও দুই দেশের মধ্য এরকমই সম্পর্ক বজায় থাকবে বলে আশ্বাস দিয়েছেন ট্রাম্প।

ট্রাম্পকে কী বললেন শি জিনপিং?

বৈঠকে ট্রাম্পকে উদ্দেশ্য করে চিনা প্রেসিডেন্ট বলেন,”আমরা কি একসঙ্গে বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলা করে বিশ্বে আরও স্থিতিশীলতা আনতে পারি? আমরা কি আমাদের দুই দেশের জনগণের কল্যাণ ও মানবতার ভবিষ্যতের স্বার্থে আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের জন্য একসঙ্গে একটি উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে পারি?” তিনি প্রতিদ্বন্দ্বিতার বদলে সহযোগিতার আহ্বান জানিয়েছেন। বলেন,”সহযোগিতার থেকে উভয় দেশই লাভবান হবে এবং আর প্রতিদ্বন্দ্বিতা চললে ক্ষতিগ্রস্ত হবে।” তিনি এমন একটি সম্পর্কের আহ্বান জানান যেখানে উভয় পক্ষ একে অপরের উন্নয়নকে সমর্থন করবে।

Follow Us