Explained: পুতিনের কোটি কোটি টাকার রাজপ্রাসাদ গুঁড়িয়ে দিচ্ছে ইউক্রেন
প্রাসকোভিভকা গ্রাম থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নির্জন এলাকায় ১৭,৭০০ স্কয়ার ফুটের এই প্রাসাদ পুতিনের গর্বের প্রতীক। প্রাসাদের ভিতর আইস প্যালেস, ক্যাসিনো, থিয়েটার, চার্চ, আঙুর খেত তো রয়েছেই। তবে যে কারণে পুতিনের এই প্রাসাদ বিশেষ পছন্দ সেটা হল এর নিচে রয়েছে একটি গোপন সুড়ঙ্গ। এই সুড়ঙ্গের রাস্তা সরাসরি কৃষ্ণ সাগরের তীরে গিয়ে মেশে। বিশেষ প্রয়োজনে পালানোর জন্য এই রাস্তা বানানো হয়েছিল প্রেসিডেন্টের প্যালেসে।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিলাসবহুল প্যালেস- গেলেনঝিক। তবে রাশিয়াতে সবাই বলে- পুতিনের প্যালেসে। দাম প্রায় ১ বিলিয়ন ডলার। না, আজ আপনাদের সেই রাজপ্রাসাদের ভিতরের গল্প বলব না। আজ বলব, কীভাবে কৃষ্ণসাগরের তীরে ১৮ হাজার স্কোয়ার ফুটের এই ১০ হাজার কোটি টাকার প্রাসাদকে কীভাবে প্রায় ধ্বংস করে ফেলছে ইউক্রেনের সেনা। মিসাইল-ড্রোন দেগে নষ্ট করে দেওয়া হয়েছে প্রাসাদের বাইরের ডিফেন্স সিস্টেমকে। ১ বিলিয়ন ডলারের পুতিনস প্যালেস আজ ধ্বংস হওয়ার মুখে। সপ্তাহদেড়েক আগে থেকে রুশ প্রেসিডেন্টের বিলাসবহুল প্রাসাদ লক্ষ্য করে একটানা হামলা চালাচ্ছে ইউক্রেন। এতদিন এই প্রাসাদকে সুরক্ষা দিত ‘ভোলনা কুপল গ্যারান্ট ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম’। সঙ্গে ছিল রাশিয়ার বিখ্যাত এস-৪০০ অ্যান্টি-এয়ারক্রাফট মিসাইল সিস্টেম। এই দুই সুরক্ষা...
