live now
West Bengal News Live: রেজিনগরের প্রার্থীর মতবদল, প্রচার শুরু আজই
Kolkata West Bengal Latest News Update: উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। ইতিমধ্যেই নন্দীগ্রামের মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা দে প্রধান নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। কংগ্রেসকে সমর্থনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতেই, রাতে গ্রেফতার হয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান।

মমতা বন্দ্যোপাধ্যায়।Image Credit: PTI
LIVE NEWS & UPDATES
-
এসআইআরে কত নামের নিষ্পত্তি হল?
- গত বছর পশ্চিমবঙ্গে শুরু হওয়া বিশেষ নিবিড় সমীক্ষা বা এসআইআর-এর জট কাটেনি এখনও। মাঝে বিধানসভা নির্বাচন হয়ে গেলেও, এখনও বহু আবেদনের নিষ্পত্তি হওয়া বাকি।
- কংগ্রেস নেতা অধীর চৌধুরীর করা মামলায় কমিশনের কাছে এসআইআর সংক্রান্ত তথ্য জানতে চেয়েছিল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্যট বাগচী ও বিচারপতি এস মোহানার বেঞ্চে গত ১৬ সেপ্টেম্বর হলফনামা জমা দিয়েছে কমিশন।
- কতগুলি আবেদনের নিষ্পত্তি হয়েছে, সেই তথ্য জমা পড়লেও, তার মধ্যে কতগুলি নাম যুক্ত করার আবেদন আর কতগুলি নাম বাদ দেওয়ার আবেদন, তা স্পষ্ট করা হয়নি। তবে পশ্চিমবঙ্গে কোন জেলার কত আবেদনের নিষ্পত্তি হয়েছে, তা স্পষ্ট করেছে কমিশন।
- কমিশনের দেওয়া হলফনামায় বলা হয়েছে, মোট ৩৮,২০,৬৮৩ গুলি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে নিষ্পত্তি হয়েছে ১,০২,২৩১ টির।
-
রাহুলের আক্রমণ
- নন্দীগ্রামে কংগ্রেস প্রার্থী (Congress Candidate) গ্রেফতার হওয়ার ঘটনায় সরব কংগ্রসের কেন্দ্রীয় নেতৃত্ব।
- ২০০৭ সালের খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে কংগ্রেস প্রার্থী মিলন প্রধানকে। ওই ঘটনার পর বিজেপির বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তোলে প্রদেশ কংগ্রেস নেতৃত্ব।
- এবার বার্তা দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। শুক্রবার রাতে রাহুল গান্ধী এক্স মাধ্যমে লেখেন, কংগ্রেস নেতা মিলন প্রধানের গ্রেফতারি কোনও কাকতালীয় ঘটনা নয়। এটা রাজনৈতিক প্রতিহিংসা, গণতন্ত্রের হত্যা।
- বিজেপিকে নিশানা করে তিনি বলেন, “নির্বাচনে কোনও আস্থা নেই বিজেপির। তাই কখনও ভোট চুরি, কখনও সরকার চুরি, আবার কখনও রাজনৈতিক দল চুরি করে ক্ষমতায় থাকার চেষ্টা করে।” কংগ্রেস যে মাথানত করবে না, সেই বার্তাও দিয়েছেন তিনি।
-
-
রবিউলও মনোনয়ন প্রত্যাহার করবেন?
- মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল নতুন প্রতীক ও নাম পাওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই মনোনয়ন প্রত্যাহার করেছেন নন্দীগ্রামে (Nandirgam) মমতা-তৃণমূলের প্রার্থী সঞ্চিতা দে প্রধান।
- এরপরই জল্পনা তৈরি হয়েছে রেজিনগরের প্রার্থী রবিউল ইসলামকে ঘিরে।
- আজ শনিবার, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। এদিনই রবিউল মনোনয়ন প্রত্যাহার করতে পারেন বলে বাড়ছে জল্পনা।
নন্দীগ্রাম ও রেজিনগর- দুই হাইভোল্টেজ কেন্দ্রে উপনির্বাচনের মনোনয়ন প্রত্যাহারের আজ শেষ দিন। ইতিমধ্যেই নন্দীগ্রামের মমতাপন্থী তৃণমূল কংগ্রেসের প্রার্থী সঞ্চিতা দে প্রধান নিজের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছেন। কংগ্রেসকে সমর্থনের কথা মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করতেই, রাতে গ্রেফতার হয়েছেন কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। এবার কি রেজিনগরে মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করে নিচ্ছেন? শোনা যাচ্ছে তেমনটাই খবর। বঙ্গ রাজনীতির ও সামগ্রিক খবর দেখে নিন একনজরে-
Published On - Sep 19,2026 12:07 PM
Follow Us
২০২৬ আইপিএলের কমলা টুপির দৌড়ে রয়েছেন কারা?
আইপিএল ইতিহাসের কিছু দুর্ধর্ষ ইনিংস, যা আজও অমলিন!
ভোটবঙ্গে তপ্ত ময়না, TMC প্রার্থীকে চোর চোর স্লোগান
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসের কিছু সেরা কামব্যাক...
সিঁদুর পরার সময় ভুলেও করবেন না এই ভুলগুলি, সংসারে আসতে পারে ঘোর বিপদ!
ঝাড়গ্রামের ঝালমুড়িতে মজে প্রধানমন্ত্রী!
