AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Central Government: অ্যাথলিটরা থাকবেন কোথায়? নাগোয়ার প্রবাসী ভারতীয়দের কাছে সাহায্য চাইল ক্রীড়া মন্ত্রক!

Asian Games 2026: ইতিমধ্যেই থাকার ব্যবস্থা নিয়ে দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশ প্রশ্ন তুলেছে। তবে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া অভিযোগগুলি খারিজ করে জানিয়েছে, সোশাল মিডিয়াতে পরিস্থিতিকে অন্যভাবে তুলে ধরার ও রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

Central Government: অ্যাথলিটরা থাকবেন কোথায়? নাগোয়ার প্রবাসী ভারতীয়দের কাছে সাহায্য চাইল ক্রীড়া মন্ত্রক!
এশিয়ান গেমসের ভারতীয় দলImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Sep 19, 2026 | 11:51 AM
Share

কলকাতা: এশিয়ান গেমস শুরুর আগেই আয়োজকদের থাকার ব্যবস্থা নিয়ে তৈরি হয়েছে উদ্বেগ। একাধিক দেশের ক্রীড়াবিদরা নির্ধারিত থাকার জায়গা পেতে দীর্ঘক্ষণ অপেক্ষা করছেন। পরিস্থিতির কথা মাথাটা রেখে প্রয়োজনে নাগোয়াতে বসবাসকারী ভারতীয় প্রবাসীদের সাহায্য নেয়ার প্রস্তুতি শুরু করেছে ভারতীয় ক্রীড়া মন্ত্রক।

আজ, শনিবার থেকে শুরু হচ্ছে এশিয়ান গেমস। কিন্তু এবারের গেমসে খরচ কমানোর জন্য আলাদা কোনও ক্রীড়াবিদদের জন্য ভিলেজ তৈরি করা হয়নি। পরিবর্তে কন্টেনার ধাঁচের ইউনিট, বন্দরে নোঙ্গর করে রাখা একটি ক্রুজ জাহাজ ও বিভিন্ন হোটেলে ক্রীড়াবিদদের থাকার ব্যবস্থা করা হয়েছে। ফলে ইতিমধ্যেই থাকা নিয়ে সমস্যা দেখা দিয়েছে। ভারতের চিফ-ডি-মিশন সহদেব যাদব শুক্রবার জানিয়েছেন, প্রায় ৩৫ জন ভারতীয় ক্রীড়াবিদকে ইতিমধ্যেই হোটেলে সরিয়ে নিতে হয়েছে। আয়োজকদের নির্ধারিত থাকার জায়গা সময়মতো না পাওয়ার ফলে এই ব্যবস্থা করতে হয়েছে।

এই পরিস্থিতিতে ক্রীড়া মন্ত্রক নাগোয়াতে থাকা প্রবাসীদের সাহায্য চেয়েছে। মন্ত্রকের এক আধিকারিক জানিয়েছেন, ভারতীয় দূতাবাসের মাধ্যমে নাগোয়াতে প্রায় ২০০০ ভারতীয় পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। যদি থাকার এই সংকট বাড়ে, তাহলে তাঁদের সাহায্য নেওয়া হতে পারে বলে মনে করা হচ্ছে। মন্ত্রকের একজন আধিকারিক জানিয়েছেন, প্রথম পছন্দ অবশ্যই ভাল হোটেলে অ্যাথলিটদের রাখা। কিন্তু সেখানেও যদি পর্যাপ্ত ঘর না পাওয়া যায়, তাহলে ভারতের প্রবাসীদের সাহায্য নেওয়া যেতে পারে।

ইতিমধ্যেই থাকার ব্যবস্থা নিয়ে দক্ষিণ কোরিয়াসহ বেশ কয়েকটি দেশ প্রশ্ন তুলেছে। তবে অলিম্পিক কাউন্সিল অফ এশিয়া অভিযোগগুলি খারিজ করে জানিয়েছে, সোশাল মিডিয়াতে পরিস্থিতিকে অন্যভাবে তুলে ধরার ও রাজনৈতিক রং দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে। এবারের এশিয়ান গেমসে প্রায় ১১ হাজার ক্রীড়াবিদ ৪৩টি খেলতে অংশ নেবেন। প্রতিযোগিতা চলবে ৪ অক্টোবর পর্যন্ত।

Follow Us