AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Russia: কোন গোপন মারণাস্ত্র রয়েছে রাশিয়ার হাতে? এফ-১৬ এর করুণ পরিণতিতে জোরদার প্রশ্ন উঠছে গোটা বিশ্বে

Russia: মার্কিন বায়ুসেনার অবসরপ্রাপ্ত এক অফিসার সংবাদসংস্থা এপি-কে বলেছেন, রাশিয়া সম্ভবত হাইপারসোনিক মিসাইল দিয়ে এফ-১৬’কে হিট করেছে। বিমানের ধ্বংসাবশেষের প্রাইমেটিভ টেস্ট করলেই সেটা স্পষ্ট হবে।

Russia: কোন গোপন মারণাস্ত্র রয়েছে রাশিয়ার হাতে? এফ-১৬ এর করুণ পরিণতিতে জোরদার প্রশ্ন উঠছে গোটা বিশ্বে
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Updated on: Aug 30, 2024 | 10:34 PM
Share

রুশ মিসাইলের আঘাতে ভেঙে পড়েছে ইউক্রেনের এফ সিক্সটিন। ঘটনাটা ঘটেছে সোমবার। তবে এদিনই সেটা প্রকাশ্যে আনল ইউক্রেন। বৃহস্পতিবার সকালে এফ-১৬’র ধ্বংসাবশেষ খুঁজে পায় ইউক্রেন। আগেই রাশিয়ার কুরস্ক শহরে ঢুকে পড়ে ইউক্রেন সেনা। চারদিন আগে রুশ-ইউক্রেন সীমান্তবর্তী শহরের পরপর ড্রোন হানা চালায় ইউক্রেন। নাইন ইলেভেনের ধাঁচে সেই ড্রোন হানার খবর তোলপাড় চলেছে গোটা বিশ্বে। তবে এফ-১৬ নিয়ে যা হল, সেটা ইউক্রেনের কাছে বিরাট ধাক্কা বললেও কম বলা হয়। এফ-১৬’র এই পরিণতি হল কী করে? 

সোমবার সকালে মিসাইল হামলার মোকাবিলায় অপারেশনে নামে দুটি এফ-১৬। একটি এফ-১৬’র ককপিটে ছিলেন ইউক্রেন এয়ার ফোর্সের পাইলট ওলেক্সি মেস। কোডনেম মুনফিস বলে ওলেক্সিকে ওই নামেই ডাকতেন সহকর্মীরা। ইউক্রেন এয়ার ফোর্সের দাবি, মাঝ-আকাশে চারটি রুশ মিসাইল ধ্বংস করে এগোচ্ছিলেন ওলেক্সি। ওই সময় অন্য একটি মিসাইলের আঘাতে ওলেক্সির বিমান ভেঙে পড়ে। প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, এফ-১৬’কে ধ্বংস করতে পারে, এমন মিসাইল দুনিয়ায় খুব বেশি নেই। তবে তেমন মিসাইল রাশিয়ার হাতে অবশ্যই আছে। ইউক্রেন এফ-১৬ হাতে পাওয়ার পর রাশিয়া একে একে হাতের তাস বের করছে। 

মার্কিন বায়ুসেনার অবসরপ্রাপ্ত এক অফিসার সংবাদসংস্থা এপি-কে বলেছেন, রাশিয়া সম্ভবত হাইপারসোনিক মিসাইল দিয়ে এফ-১৬’কে হিট করেছে। বিমানের ধ্বংসাবশেষের প্রাইমেটিভ টেস্ট করলেই সেটা স্পষ্ট হবে। দেড় বছর আগে ইউক্রেনকে এফ-‍১৬ দেওয়ার ঘোষণা করেছিল আমেরিকা। বহু টানাপোড়েনের পর গত মাসের শেষে পাঁচটি এফ-১৬ হতে পায় ইউক্রেন। এফ-১৬ হাতে আসায় প্রথমবার রাশিয়ার ভিতরে হামলার মতো একটা অস্ত্র ইউক্রেনের হাতে আসে। আমেরিকা দাবি করে, এফ-১৬ অধিকাংশ মিসাইল হামলা এড়াতে সক্ষম। যে কোনও মিসাইল কিংবা বিপদকে আগে থেকে ডিটেক্ট করে ধ্বংস করতে এফ-১৬’র জুড়ি নেই। রুশ হামলায় এফ-১৬ ধ্বংস হওয়ার পর আমেরিকার সেই দাবি ঘিরে প্রশ্ন ওঠারই কথা। সেটা উঠছেও। যদিও বাইডেন প্রশাসন এখনও এনিয়ে কোনও মন্তব্য করেনি। 

Follow Us