AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

US Army Pauses Transgender Recruitment: উপস্থিতি ‘ক্ষতিকারক’, তাই সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন না কোনও রূপান্তরকামীই! জারি নির্দেশিকা

US Army Banned Pauses Recruitment: লিঙ্গ ডিসফোরিয়ায় আক্রান্ত ব্যক্তি অর্থাৎ যারা শারীরিকভাবে একটি লিঙ্গের মানুষ হলেও মানসিক ভাবে আলাদা, তাঁরা দেশের সেবায় নিযুক্ত হতে পারেন। তবে যদি কেউ লিঙ্গ পরিবর্তনের পদ্ধতির সঙ্গে যুক্ত হন তাহলে তিনি আর সেনাবাহিনীতে যুক্ত হতে পারবেন না।

US Army Pauses Transgender Recruitment: উপস্থিতি 'ক্ষতিকারক', তাই সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন না কোনও রূপান্তরকামীই! জারি নির্দেশিকা
মার্কিন সেনাবাহিনীতে বন্ধ রূপান্তরকামীদের নিয়োগ। Image Credit: Michael Sugrue/Stone/ Getty Images
| Updated on: Feb 15, 2025 | 2:38 PM
Share

এবার থেকে আর মার্কিন সেনার যোগ হওয়ার সুযোগ পাবেন না রূপান্তরকামীরা। সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর তরফে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে এই নির্দেশ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে সই করে এই নতুন নির্দেশ জারি করেছেন। দ্বিতীয়বার মসনদে বসেই একের পর এক বড় বড় সিদ্ধান্ত নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের চেষ্টা, অবৈধ অভিবাসীদের দেশে ফেরত পাঠানো, ট্যারিফ থেকে শুরু করে হালে সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে রূপান্তরকামীদের উপর নিষেধাজ্ঞা। বার বার খবরের শিরোনামে তিনি। এবার নতুন নির্দেশিকা করে জানিয়ে দেওয়া হল ‘ট্রান্সজেন্ডার আইডিয়োলজি’, ‘ইনভেনটেড প্রোনাউন্স'(অর্থাৎ যারা নিজদের কোনো লিঙ্গ পরিচয় দেন না) ব্যক্তিরা আর সেনাবাহিনীতে যোগ দিতে পারবেন না।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ একটি পোস্ট করে, মার্কিন সেনাবাহিনী বলে, “মার্কিন সেনাবাহিনী আর রূপান্তরকামী ব্যক্তিদের সেনাবাহিনীতে যোগদানের অনুমতি দেবে না এবং সেনা সদস্যরাও লিঙ্গ পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত পদ্ধতিগুলি সম্পাদন করতে পারবে না।”

লিঙ্গ ডিসফোরিয়ায় আক্রান্ত ব্যক্তি অর্থাৎ যারা শারীরিকভাবে একটি লিঙ্গের মানুষ হলেও মানসিক ভাবে আলাদা, তাঁরা দেশের সেবায় নিযুক্ত হতে পারেন। তবে যদি কেউ লিঙ্গ পরিবর্তনের পদ্ধতির সঙ্গে যুক্ত হন তাহলে তিনি আর সেনাবাহিনীতে যুক্ত হতে পারবেন না।

মার্কিন সেনাবাহিনী আরও জানায়, অনতিবিলম্বে লিঙ্গ ডিসফোরিয়ার সঙ্গে যুক্ত ব্যক্তিদের নিয়োগ বন্ধ করা হয়েছে। সেনাবাহিনীতে কর্মরত ব্যক্তিদের লিঙ্গ পরিবর্তনের জন্য প্রয়োজনীয় পূর্ব নির্ধারিত বা পরিকল্পিত চিকিৎসা পদ্ধতিগুলিও সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।

২৭ জানুয়ারি ডোনাল্ড ট্রাম্পের সই করা আদেশ অনুসারে, জন্মের সময় নির্ধারিত লিঙ্গের বদলে অন্য একটি লিঙ্গে পরিবর্তন একজন সৈনিকের সত্যতা এবং শৃঙ্খলাবদ্ধ জীবনযাত্রার প্রতি প্রতিশ্রুতির সঙ্গে বিরোধ গড়ে তোলে।

ট্রাম্প জানান সেনাবাহিনীতে ট্রান্সজেন্ডারদের বিষয়ে প্রচলিত নীতির সংশোধনের প্রয়োজন কারণ রূপান্তরকামীদের উপস্থিতি সেনাবাহিনীর সামরিক প্রস্তুতির জন্য ‘ক্ষতিকারক’।

প্রসঙ্গত, প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার সময়ে সেনাবাহিনীতে যোগদানের ক্ষেত্রে রূপান্তরকামীদের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। ২০১৬ সালে সেই নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দিয়েছিলেন ট্রাম্প। এর আগেও বহুবার সেনাবাহিনীতে রূপান্তরকামীদের নিষেধাজ্ঞা ফিরিয়ে আনার বিষয়ে জোর সওয়াল করেন।

Follow Us