AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Iran-US War: ইরানের প্রস্তাব খারিজ ট্রাম্পের, আবার কবে থেকে যুদ্ধ শুরু হবে?

US President Donald Trump on Middle East War: একদিন আগেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি রাষ্ট্রপুঞ্জে সাংবাদিকদের জানিয়েছিলেন যে তেহরান কাতারের মাধ্যমে আমেরিকার কাছে শান্তি প্রস্তাব পাঠিয়েছে। সাতদিন সময় দেওয়া হবে যুদ্ধ থামাতে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণ ফাঁকা করতে। 

Iran-US War: ইরানের প্রস্তাব খারিজ ট্রাম্পের, আবার কবে থেকে যুদ্ধ শুরু হবে?
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।Image Credit: PTI
| Updated on: Sep 26, 2026 | 10:57 AM
Share

ওয়াশিংটন: যুদ্ধ থামানোর প্রস্তাবে রাজি নন ট্রাম্প। সাতদিনের মধ্যে হরমুজ প্রণালী খোলা এবং মধ্য প্রাচ্যের যুদ্ধ থামানোর যে প্রস্তাব দিয়েছিল ইরান, তা খারিজ করে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সূত্রের খবর, আবার ইরানে গোলাবর্ষণ শুরু করবে আমেরিকা। অর্থাৎ আবার নতুন করে যুদ্ধ শুরু হচ্ছে।

দ্য ওয়াল স্ট্রিট জার্নাল নাম প্রকাশে অনিচ্ছুক এক মার্কিন আধিকারিকের বক্তব্য উল্লেখ করেই জানিয়েছে যে আমেরিকায় মিড টার্ম নির্বাচন, যা আগামী নভেম্বর মাসে হওয়ার কথা, সেই নির্বাচন মিটলেই আমেরিকা আবার ইরানের উপরে হামলা শুরু করবে।

একদিন আগেই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচি রাষ্ট্রপুঞ্জে সাংবাদিকদের জানিয়েছিলেন যে তেহরান কাতারের মাধ্যমে আমেরিকার কাছে শান্তি প্রস্তাব পাঠিয়েছে। সাতদিন সময় দেওয়া হবে যুদ্ধ থামাতে এবং হরমুজ প্রণালী সম্পূর্ণ ফাঁকা করতে।

এর আগে মার্কিন আধিকারিকরাও জানিয়েছিলেন যে ওয়াশিংটন ও তেহরান মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইতিবাচক আলোচনা করছে। তবে সূত্রের খবর, ট্রাম্প ব্য়ক্তিগতভাবে ইরানকে নিয়ে সংশয়ে ছিলেন। তাঁর আশঙ্কা ছিল যে ইরান তাঁর দাবিগুলি পূরণ করবে না। এবার সরাসরি ইরানের শান্তি প্রস্তাব খারিজ করে দেওয়ায়, নতুন করে যুদ্ধ শুরু হবে, তা নিশ্চিত। আমেরিকার মধ্যকালীন বা মিড টার্ম নির্বাচনের পরই যুদ্ধ শুরু হবে। তবে এখনও পর্যন্ত আমেরিকার প্রস্তাব খারিজের বার্তা অফিসিয়ালি পাঠানো হয়নি।

Follow Us