Narendra Modi: বাজেটের দিনেও মোদীর মুখে ‘মাদার অব অল ডিলস’, দিলেন ‘লোকাল থেকে গ্লোবাল’ হওয়ার বার্তা

Narendra Modi on Union Budget 2026: তৈরি হবে স্থায়ী কমিটি। গঠিত হবে বিশ্ববিদ্য়ালয় হাব। যুব প্রজন্মের নজরকাড়া গেমিং, অ্যানিমেশন — সব নিয়ে চর্চা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মোদী মতে, 'এই বাজেট নতুন ভারতের ভিত্তিপ্রস্তর করেছে। নারী, যুব প্রজন্ম এবং উদীয়মান শিল্পগুলিকে বাড়তি গতি দেবে। বাড়বে কর্মসংস্থান।'

Narendra  Modi: বাজেটের দিনেও মোদীর মুখে মাদার অব অল ডিলস, দিলেন লোকাল থেকে গ্লোবাল হওয়ার বার্তা
প্রধানমন্ত্রী নরেন্দ্র্র মোদীImage Credit source: Youtube - Narendra Modi

|

Feb 01, 2026 | 2:39 PM

নয়াদিল্লি: লোকাল থেকে গ্লোবাল — বিকশিত ভারতের যাত্রায় এই বাজেট ঐতিহাসিক হয়েই থাকবে বলে মত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই বাজেট শিক্ষা ব্যবস্থায় বিপ্লব আনবে বলেও দাবি তাঁর। প্রধানমন্ত্রীর কথায়, ‘এই বাজেট ঐতিহাসিক, যা তুলে ধরেছে নারী শক্তিকে। নিজের মন্ত্রীত্বকালের নবমবার বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী।’

আসন্ন অর্থবর্ষের বাজেটে শিক্ষাক্ষেত্র, ক্ষুদ্র-মাঝারি শিল্পে ভরে বিনিয়োগের প্রস্তাব দিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। তৈরি হবে স্থায়ী কমিটি। গঠিত হবে বিশ্ববিদ্য়ালয় হাব। যুব প্রজন্মের নজরকাড়া গেমিং, অ্যানিমেশন — সব নিয়ে চর্চা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। মোদী মতে, ‘এই বাজেট নতুন ভারতের ভিত্তিপ্রস্তর করেছে। নারী, যুব প্রজন্ম এবং উদীয়মান শিল্পগুলিকে বাড়তি গতি দেবে। বাড়বে কর্মসংস্থান।’

এই প্রসঙ্গে সম্প্রতি ঘোষিত ‘সব চুক্তির জননী’ বা ভারত-ইউরোপীয় ইউনিয়নের মধ্য়ে চূড়ান্ত হওয়া মুক্ত বাণিজ্য চুক্তির কথাও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী। এদিন মোদী বলেন, ‘সম্প্রতি ভারত যে মাদার অব অল ডিলস চূড়ান্ত করেছে, তার সর্বোচ্চ লাভ যাতে ভারতের যুব সমাজ এবং উদ্যোগপতিরা পেতে পারেন, সেই কথা মাথায় রেখেই এই বাজেট তৈরি করা।’

মোদীর মুখে উঠে এসেছে বাংলার উন্নয়নের কথাও। আসন্ন অর্থবর্ষের জন্য প্রস্তাবিত বাজেটে বাংলা-সহ গোটা দেশের জন্য যে প্রকল্পগুলির কথা উল্লেখ করা হয়েছে, সেগুলি নিয়ে মুখ খুললেন মোদীও। তিনি বললেন, ‘এই বাজেটে দেশের অবকাঠামোকে আগের তুলনায় মজবুত করতে আরও একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। হাইস্পিড রেল করিডর, ফ্রেড করিডর, শিল্প করিডর-সহ নানাবিধ ক্ষেত্রে বিনিয়োগ করা হবে।’