Share Market News: ২৩ হাজার ছুঁয়ে ফেলল নিফটি, সপ্তম দিনেও উঠল না বাজার!
Nifty 50: বাজার খোলার পর পড়লেও তারপর ধীরে ধীরে উঠতে থাকে নিফটি ফিফটি। যদিও দিনের শেষে ১৩ পয়েন্ট পড়ে ২৩,০৩১ পয়েন্টে দাঁড়িয়েছে এই সূচক।

আজ ১৩ ফেব্রুয়ারি। বাজার খোলার পর পড়লেও তারপর ধীরে ধীরে উঠতে থাকে নিফটি ফিফটি। যদিও দিনের শেষে ১৩ পয়েন্ট পড়ে ২৩,০৩১ পয়েন্টে দাঁড়িয়েছে এই সূচক। আর এরই মধ্যে ৫২ সপ্তাহের সর্বনিম্ন দর ছুঁয়ে ফেলল একাধিক সংস্থা। এর মধ্যে ভিআইপি ইন্ডাস্ট্রিজ, হিরো মোটো কর্প, ডিএলএফ উল্লেখযোগ্য। যদিও এমন পতনের দিনেও ৫২ সপ্তাহের সর্বোচ্চ দর ছুঁয়েছে মুথুট ফাইন্যান্স, এসবিআই কার্ডস, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক, শ্রীসিমেন্টস।
যদিও এই রক্তাক্ত সময়েও কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক পজিটিভ গ্রোথ দেখিয়েছে। গত ১ মাসে ১২.৩০ শতাংশ উঠেছে কোটাক ব্যাঙ্কের শেয়ার।গত ১৮ জানুয়ারি ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে সংস্থার। আর সেখানে দেখা গিয়েছে ইয়ার অন ইয়ার বেসিসে রেভেনিউ, প্রফিট ও নেট ওয়ার্থ সবই বেড়েছে সংস্থার।
আজ বাড়ল যারা:
আজ পজিটিভ গ্রোথ দেখিয়েছে বেশ কিছু সংস্থা। ১৯.০৯ শতাংশ বেড়েছে জিএসএস ইনফোটেক। এ ছাড়াও বেড়েছে নীতিরাজ ইঞ্জিনিয়ার্স, ফিনোলেক্স কেবলস, সুন্দরম মাল্টি প্যাপ, ডিলিজেন্ট মিডিয়া কর্পোরেশনের শেয়ারের দাম।
আজ পড়ল যারা:
গতকালের পর আজও লোয়ার সার্কিট হিট করেছে সিকো ইন্ডাস্ট্রিজ। এ ছাড়াও লোয়ার সার্কিট হিট করেছে নাটকো ফার্মা। অ্যালবার্ট ডেভিড, অর্কিড ফার্মা, বেডমুথা ইন্ডাস্ট্রিজের শেয়ারেও পতন দেখা গিয়েছে।
বাজারের টুকরো খবর:
- আজ ডিভিডেন্ড দিল সান টিভি নেটওয়ার্ক। শেয়ার প্রতি ২ টাকা ৫০ পয়সা ডিভিডেন্ড দিল তারা।
- শেয়ার প্রতি ১৫০ টাকা ডিভিডেন্ড দিল পেজ ইন্ডাস্ট্রিজ।
- ভিডল কর্পোরেশন শেয়ার প্রতি ১২ টাকা ডিভিডেন্ড দিল।
- আজ ত্রৈমাসিক ফলাফল প্রকাশ হয়েছে একাধিক সংস্থার। যার মধ্যে সুপ্রিম ইঞ্জিনিয়ারিং, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, হিন্দালকো, ওয়েস্ট কোস্ট পেপার, ইউনিটেক, জিন্দাল হোটেলস, MMTC, আদিত্য ফোর্জ, সাংভি মুভার্স, কোয়ান্টাম ডিজিটাল, কসকো ইন্ডিয়া, মনপ্পুরম ফাইন্যান্স, ইউনাইটেড ব্রিউয়ারিস, টিভিএস ইলেক্ট্রনিক্স, টিটাগড় রেলসিস্টেমস, ইমামি পেপার মিলস, সেনকো গোল্ড উল্লেখযোগ্য।
*১৩ ফেব্রুয়ারি বাজার বন্ধের সময়ের তথ্য অনুযায়ী
শেয়ারে বিনিয়োগ করতে চাইলে সেই শেয়ারের বিষয়ে যথাযথ তথ্যানুসন্ধান ও অ্যানালিসিস করুন। এই ভিডিয়ো শুধুমাত্র শিক্ষাগত উদ্দেশ্যে। TV9 বাংলা বিনিয়োগের কোনও উপদেশ দেয় না।
বিশেষ দ্রষ্টব্য: যে কোনও বিনিয়োগে বাজারগত ঝুঁকি রয়েছে। ফলে, আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ে নেবেন। তারপর বিনিয়োগ নিয়ে সিদ্ধান্ত নেবেন।
