AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIP Investment Rule: ৩০০ টাকা করে ডেইলি SIP নাকি মাসে ৯ হাজারের SIP? রিটার্ন বেশি কীসে?

SIP Investment Rule: ২০ বছরে যদি প্রতিদিন ৩০০ টাকা করে ডেইলি এসআইপি নাকি মাসে ৯ হাজার টাকা করে এসআইপি, কোন বিনিয়োগে বেশি পাবেন? ডেইলি এসআইপি ও মাসিক এসআইপি-র সুবিধা কী? কোন বিনিয়োগে কী পার্থক্য রয়েছে, আপনি বেশি কীসে লাভবান হবেন?

SIP Investment Rule: ৩০০ টাকা করে ডেইলি SIP নাকি মাসে ৯ হাজারের SIP? রিটার্ন বেশি কীসে?
এসআইপি বিনিয়োগImage Credit: Tv9 Bangla
| Updated on: Apr 21, 2026 | 3:03 PM
Share

নয়া দিল্লি: আপনি কি সিআইপি-তে বিনিয়োগ করেন? এসআইপি সাধারণত মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের একটা পদ্ধতি।  অনেকে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করেন, কেউ আবার ছোট ছোট অঙ্কে ভেঙেও বিনিয়োগ করেন। বিশেষজ্ঞরা বলেন, ছোট অঙ্কে বিনিয়োগ করে দীর্ঘদিনের জন্য বেশি টাকা জমাতে পারবেন। যাকে বলা হচ্ছে ডেইলি এসআইপি। অর্থাৎ প্রতিদিন বিনিয়োগ করতে পারবেন। ধরুন আপনি এসআইপি-তে মাসে ৯ হাজার টাকা বিনিয়োগ করছেন। কিন্তু, একেবারে বিনিয়োগ না করে যদি প্রতিদিন আপনি ৩০০ টাকা করে বিনিয়োগ করেন, তাহলে কি বেশি লাভবান হবেন? প্রথমে জেনে নেওয়া যাক ডেইলি এসআইপি ও মাসিক এসআইপি-র মধ্যে পার্থক্য কোথায়?

ডেইলি এসআইপির সুবিধা

দৈনিক এসআইপি-তে প্রতিদিন একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করা হয়। প্রতিদিনের বাজার ওঠানামা তাতে প্রভাব ফেলে। প্রতিদিন অল্প অল্প করে বিনিয়োগ করলে অভ্যাস গড়ে ওঠে। দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন পাওয়া সম্ভব। যাদের হাতে বেশি টাকা নেই, তাদের জন্য এসআইপি উপযোগী।

মাসিক এসআইপি-র সুবিধা

কম দামে বেশি ইউনিট ও বেশি দামে কম ইউনিট কেনা যায়। মাসিক বেতনের সঙ্গে সামঞ্জস্য রেখে বিনিয়োগ করা সহজ। ডেইলি SIP-এর তুলনায় লেনদেন কম হয়। মাসিক বাজেট অনুযায়ী টাকার অঙ্ক পরিকল্পনা করা সহজ।

ডেইলি এসআইপি বনাম মাসিক এসআইপি

২০ বছরে যদি প্রতিদিন ৩০০ টাকা করে ডেইলি এসআইপি করেন, তাহলে কত রিটার্ন পেতে পারেন জেনে নেওয়া যাক

মোট বিনিয়োগ: ২১ লক্ষ ৯০ হাজার ১২ শতাংশ হারে সম্ভাব্য রিটার্ন: ৬৯ লক্ষ ৫৫ হাজার ১৮৭

অন্যদিকে, ২০ বছরে যদি মাসে ৯ হাজার টাকা করে বিনিয়োগ করেন, তাহলে রিটার্নের অঙ্কটা কেমন হবে?

মোট বিনিয়োগ: ২১ লক্ষ ৬০ হাজার ১২ শতাংশ হারে সম্ভাব্য রিটার্ন: ৬৮ লক্ষ ৩২ হাজার ৩৩১ টাকা

অর্থাৎ হিসেব বলছে আপনি যদি ডেইলি এসআইপিতে বিনিয়োগ করেন, তাহলে আপনি বেশি রিটার্ন পাবেন। তবে, বিনিয়োগের আগে অবশ্যই বিশেষজ্ঞের পরামর্শ নিন।

Follow Us
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
প্রচারে যাওয়ার পথে আরাবুলের গাড়িতে 'হামলা', তপ্ত ক্যানিং
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা