AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Aadhaar Card: ৩০ সেপ্টেম্বর ডেডলাইন, আধার কার্ড নিয়ে বড় আপডেট দিল UIDAI

Aadhaar Card Update: যখন শৈশবে প্রথমবার আধার কার্ড ইস্যু করা হয়, তখন কার্ডে শিশুর ছবি ও অন্যান্য তথ্য রেকর্ড করা হয়। তখন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয় না। যখন ৫ বছর হয়, তখন বায়োমেট্রিক তথ্য যেমন ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ স্ক্যান ও নতুন ছবি রেকর্ড করা হয়।

Aadhaar Card: ৩০ সেপ্টেম্বর ডেডলাইন, আধার কার্ড নিয়ে বড় আপডেট দিল UIDAI
ফাইল চিত্র।Image Credit: X
| Updated on: Aug 22, 2026 | 4:45 PM
Share

নয়া দিল্লি: আধার কার্ড (Aadhaar Card) নিয়ে নতুন আপডেট। যদি আপনার বাড়িতে ছোট বাচ্চা থাকে এবং তাদের জন্য ইতিমধ্যেই আধার কার্ড তৈরি করে ফেলেছেন, তবে আপনার জন্য রয়েছে গুরুত্বপূর্ণ খবর। আধারের নিয়ামক সংস্থা, ইউনিক আইডেন্টিফিকেশন অথারিটি অব ইন্ডিয়া (UIDAI) শিশুদের বায়োমেট্রিক আপডেট নিয়ে বড় নির্দেশ দিয়েছে।

ইউআইডিএআই জানিয়েছে, শিশুদের পাঁচ বছর পূর্ণ হওয়ার পর বায়োমেট্রিক আপডেট করতে হবে। এরপরে ১৫ বছর বয়সে ফের একবার বাধ্যতামূলকভাবে বায়োমেট্রিক আপডেট করতে হবে বাধ্যতামূলকভাবে। বায়োমেট্রিক আপডেটের সময় আধার কার্ডে শিশুর ছবি, ফিঙ্গারপ্রিন্ট ও আইরিশ ইনফরমেশন সংগ্রহ করা হবে।

ফ্রি-তে আপডেটের সুযোগ-

ইউআইডিএআই জানিয়েছে, ৫ থেকে ৭ বছরের শিশু এবং ১৫ থেকে ১৭ বছরের কিশোর-কিশোরীর জন্য বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ নিখরচায় করানোর সুযোগ দেওয়া হচ্ছে। ৭ থেকে ১৫ বছর বয়সী যারা, তাদের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেটও বিনামূল্যে  করা যাবে। তবে এই সুযোগ রয়েছে সীমিত সময়ের জন্য। আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই আপডেট ফ্রি-তে করানো যাবে। এরপরে আপডেট করাতে হলে, ফি লাগবে।

যদি আপনার সন্তানের আধার কার্ডে বায়োমেট্রিক আপডেট করানো এখনও বাকি থাকে, তবে এই এক মাসের মধ্যে আপডেট করে নিতে পারেন।

কেন ৫ বছর ও ১৫ বছর পর আধার কার্ড আপডেট করানো দরকার?

যখন শৈশবে প্রথমবার আধার কার্ড ইস্যু করা হয়, তখন কার্ডে শিশুর ছবি ও অন্যান্য তথ্য রেকর্ড করা হয়। তখন বায়োমেট্রিক তথ্য সংগ্রহ করা হয় না। যখন ৫ বছর হয়, তখন বায়োমেট্রিক তথ্য যেমন ফিঙ্গারপ্রিন্ট, আইরিশ স্ক্যান ও নতুন ছবি রেকর্ড করা হয়। এরপরে তা ১৫ বছর বয়সে আবার আপডেট করা হয়।

Follow Us