AC Price Hike: গরমে নাজেহাল? AC-র দাম দেখলে আরও ঘাম ছুটবে! কত দাম বাড়ছে জানেন…

Iran-Israel-US War: তেল, শক্তির দাম হু হু করে চড়ছে। এই পরিস্থিতিতে কনজিউমার গুডস যেগুলি, তার দামও পাল্লা দিয়েই বাড়ছে। নামকরা ব্র্যান্ডগুলি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে এই মূল্যবৃদ্ধি আটকানো কোনওভাবেই সম্ভব হচ্ছে না। যুদ্ধ পরিস্থিতির জেরে জিনিসপত্রের দাম বাড়বেই।

AC Price Hike: গরমে নাজেহাল? AC-র দাম দেখলে আরও ঘাম ছুটবে! কত দাম বাড়ছে জানেন...
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay & Meta AI

|

Mar 22, 2026 | 2:55 PM

কলকাতা: এই গরমে বাড়িতে নতুন এসি লাগাবেন ভাবছেন? আপনার বাজেট কিন্তু সম্পূর্ণ ওলট-পালট হয়ে যেতে পারে। ইরান-ইজরায়েল-আমেরিকার যুদ্ধের প্রভাব কনজিউমার আইটেমের উপরও পড়তে চলেছে। দাম বাড়ছে এসি থেকে শুরু করে টেলিভিশনের। ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক সংস্থাগুলির দাবি, পশ্চিম এশিয়ায় সংঘাতের জেরে বিভিন্ন পণ্যের দাম বাড়ছে, তাই টিভি-এসির দামও বাড়ছে।

রিপোর্ট অনুযায়ী, কমোডিটি কস্ট, লজিস্টিক কস্ট ও এনার্জি কস্ট- এই তিন খরচের হিসাব কষেই ইলেকট্রনিক পণ্যের দাম ধার্য করা হয়। সংঘাতের জেরে এই জিনিসগুসির খরচ বেড়েছে, এর প্রভাব পড়বে জিএসটি এবং সেলস পারফরম্যান্সে।

গত জানুয়ারি মাসেই এসি-টিভির দাম ৫ থেকে ৯ শতাংশ বেড়েছিল। সেই সময় প্রোডাকশন কস্ট অর্থাৎ উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ার জন্য এসি-টিভির দাম বাড়ানো হয়েছিল।

ইরান-আমেরিকার সংঘাত শুরুর পরই ডলারের সাপেক্ষে ভারতীয় মুদ্রার দাম অনেকটা কমেছে। এদিকে তেল, শক্তির দাম হু হু করে চড়ছে। এই পরিস্থিতিতে কনজিউমার গুডস যেগুলি, তার দামও পাল্লা দিয়েই বাড়ছে। নামকরা ব্র্যান্ডগুলি ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে যে এই মূল্যবৃদ্ধি আটকানো কোনওভাবেই সম্ভব হচ্ছে না। যুদ্ধ পরিস্থিতির জেরে জিনিসপত্রের দাম বাড়বেই।

গরমে বাড়ছে এসির দাম-

প্রতি বছরই গরম পড়তেই এয়ার কন্ডিশনার বা এসির চাহিদা তুঙ্গে থাকে। দামও বাড়ে সেই মতোই। তবে এবার মধ্য প্রাচ্যের সংঘাত সেই দাম আরও বৃদ্ধি করছে। স্যামসাং, প্যানাসনিক, এলজি, ডাইকিনের মতো ব্র্যান্ডগুলি তাদের এসির দাম বাড়াচ্ছে। রিপোর্ট অনুযায়ী, এলজি (LG)-র এসির দাম প্রায় ১০ শতাংশ পর্যন্ত বাড়তে চলেছে। বাকি পণ্যগুলির দামও এপ্রিল মাসের মধ্য়ে বাড়তে চলেছে। কমবেশি ৫ শতাংশ দাম বাড়বে বাকি ইলেকট্রনিক পণ্যের।

অন্যদিকে, ডাইকিন জানিয়েছে, তাদের এসির দাম ১২ শতাংশ বাড়তে চলেছে আগামী সপ্তাহ থেকে। প্যানাসনিকের এসি-টিভির দাম বাড়ছে ৮ শতাংশ থেকে ১২ শতাংশের মধ্যে। লয়েডের এসির দাম ইতিমধ্যেই বেড়েছে। স্যামসাংও জানিয়েছে তাদের টিভি-এসির দামও বাড়তে চলেছে। অর্থাৎ গত সেপ্টেম্বরে সরকারের জিএসটি-তে কাটছাঁটের কারণে ইলেকট্রনিক পণ্যের দাম যতটুকু কমেছিল, তার থেকে অনেক বেশি দাম বাড়তে চলেছে সংঘাতের জেরে।

Follow Us