Air India : ২২,০০০ কোটি টাকার ক্ষতি, চরম পদক্ষেপ এয়ার ইন্ডিয়ার!
Air India case : জ্বালানির প্রচন্ড দাম ও আকাশপথের নানা বিধি নিষেধের কারণে জুলাই পর্যন্ত ১০০টি ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। ২০২৫ সালে এঁদের ক্ষতি হয়েছিল ২০০০ কোটি টাকা। এবার অচিরেই সেই সংখ্যা পার হয়ে যাবে হয়ত।

Jet Fuel Prices Surge 80%: Air India Struggles with Unprofitable RoutesImage Credit: Getty Images
- এয়ার ইন্ডিয়া এই ক্রমশ বাড়তে থাকা জ্বালানির দাম ও আকাশপথের বিধিনিষেধের কারণে জুলাই পর্যন্ত প্রায় ১০০টি ফ্লাইট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এভিয়েশন টারবাইন ফুয়েলের দাম বাড়ার কারণে আন্তর্জাতিক বিমান ও বিমানপথ – দুইই ক্ষতির মুখে পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। (Credit – Getty Images)
- বিমানের জ্বালানির গড় দাম প্রতি ব্যারেলে ৮০% বেড়ে প্রায় ১৮০ ডলারে পৌঁছেছে। এই গগনচুম্বী খরচ সামলাতে এয়ার ইন্ডিয়া তাদের ইউরোপ, নর্থ আমেরিকা ও অস্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সেক্টরগুলিতে জুন-জুলাই মাস পর্যন্ত চলাচল বন্ধ রাখছে। (Credit – Getty Images)
- ৩১ মার্চ, ২০২৬ এ শেষ হওয়া অর্থ বছরে এয়ার ইন্ডিয়া প্রায় ২২ হাজার কোটি টাকারও বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। বিশ্বব্যাপী জ্বালানি বাজারের অস্থিরতা ও কোম্পানির আর্থিক কাঠামোয় প্রচন্ড চাপ সৃষ্টি করেছে। (Credit – Getty Images)
- মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম প্রতি ব্যারেলে ১২৬ ডলার ইতিমধ্যেই ছাড়িয়ে গিয়েছে। একদিকে আকাশপথ বন্ধ হওয়া ও অন্যদিকে জ্বালানি খরচ বেড়ে যাওয়া – এই দুইয়ে মিলে এয়ার ইন্ডিয়ার মতো সংস্থাগুলো সঙ্কটে পড়েছে। (Credit – Getty Images)
- এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন,”লোকসানে থাকা এই কোম্পানির জন্য তার বর্তমান ব্যবসা ও ব্যবসায়িক পরিবেশ খুব একটা ভাল নয়। অতিরিক্ত জ্বালানি খরচ ও আন্তর্জাতিক রুট পরিবর্তনের কারণে যাত্রা করা প্রায় অসম্ভব এয়ার ইন্ডিয়ার জন্য।” (Credit – Getty Images)
- ভারতে পেট্রোল ও ডিজেলের দাম কম রাখার চেষ্টা চললেও তেল কোম্পানিগুলো লোকসানের সম্মুখীন হয়েছে। তবে আন্তর্জাতিক ফ্লাইটের জ্বালানি ও তেলের দাম ইতিমধ্যে গড়িয়ে আন্তর্জাতিক বিমান চলাচলের খরচ বাড়ানো হয়েছে। (Credit – Getty Images)
- এয়ার ইন্ডিয়া প্রতিদিন প্রায় ১১০০টি ফ্লাইট পরিচালনা করলেও বর্তমান এই সঙ্কটের ফলে তাঁবু গুটিয়ে নিতে বাধ্য হয়েছে। উত্তর আমেরিকা ও সিঙ্গাপুরের মতো লাভজনক রুটেও উড়ান কমানো হচ্ছে। (Credit – Getty Images)
- জ্বালানি তেলের অনিয়মিত বাড়া-কমা ও রুট কমে যাওয়া এয়ার ইন্ডিয়ার সঙ্কটকে আরও বাড়িয়েছে। ২২০০০ কোটি টাকার লোকসান সামলাতে তাদের পরিচালনা পদ্ধতিতে বড় ধরণের পরিবর্তন করতে হচ্ছে (ক্রেডিট Getty Images)
Follow Us








