AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Amul Price Hike: আপনার খরচ বাড়ল আরও, আমুলের ঘি-মাখনের দাম একধাক্কায় বাড়ল অনেকটা!

Amul Ghee-Butter Price: আমুল সংস্থার তরফে জানানো হয়েছে, দুধ উৎপাদনের খরচ বাড়ার কারণেই ঘি ও মাখনের দাম বাড়ানো হয়েছে।  গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডেরেশন লিমিটেড বিবৃতিতে জানিয়েছে, আমুল টেবিল বাটার, আমুল ঘি ও আমুল গরুর ঘিয়ের দাম গত ২ নভেম্বর থেকে বাড়ানো হয়েছে। 

Amul Price Hike: আপনার খরচ বাড়ল আরও, আমুলের ঘি-মাখনের দাম একধাক্কায় বাড়ল অনেকটা!
ফাইল চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Nov 05, 2026 | 2:48 PM
Share

আহমেদাবাদ: উৎসবের মরশুমে বাড়ল খরচ। দাম বাড়ল আমুল (Amul) ব্রান্ডের ঘি, মাখন সহ একাধিক পণ্যের। গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডেরেশন লিমিটেড, যারা আমুল ব্রান্ডের নামে দুগ্ধজাত পণ্য বিক্রি করে, তারা একাধিক পণ্যের দাম বাড়িয়েছে।

জানা গিয়েছে, গত ২ নভেম্বর থেকেই আমুলের ঘি, মাখনের দাম বাড়ানো হয়েছে। ঘিয়ের দাম লিটার প্রতি ৫০ টাকা করে বাড়ানো হয়েছে। মাখনের ৫০০ গ্রাম প্যাকেটের দামও ১৫ টাকা বাড়ানো হয়েছে।

আমুল সংস্থার তরফে জানানো হয়েছে, দুধ উৎপাদনের খরচ বাড়ার কারণেই ঘি ও মাখনের দাম বাড়ানো হয়েছে।  গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডেরেশন লিমিটেড বিবৃতিতে জানিয়েছে, আমুল টেবিল বাটার, আমুল ঘি ও আমুল গরুর ঘিয়ের দাম গত ২ নভেম্বর থেকে বাড়ানো হয়েছে।

নতুন দাম কত হল?

  • আমুল ঘিয়ের এক লিটার পাউচের দাম আগে ছিল ৬৩০ টাকা। এখন নতুন দাম হল ৬৮০ টাকা।
  • গরুর দুধের ঘিয়ের এক লিটার প্যাকের দাম আগে ছিল ৬৯৫ টাকা। এখন ৫০ টাকা দাম বাড়ায়, নতুন দাম হল ৭৩৫ টাকা।
  • আমুল মাখনের ৫০০ গ্রাম প্যাকেটের দাম ১৫ টাকা করে বেড়েছে।

প্রসঙ্গত, দেশের অন্যতম বড় ডেয়ারি ফার্ম হল গুজরাট কোঅপারেটিভ মিল্ক মার্কেটিং ফেডেরেশন। ২০২৫-২৬ অর্থবর্ষে এই সংস্থার টার্নওভার হয়েছে ৭৩ হাজার ৪৫০ কোটি টাকা, যা  গত অর্থবর্ষের তুলনায় ১১.৪ শতাংশ বেশি। ওই অর্থবর্ষে আয় হয়েছিল ৬৫ হাজার ৯১১ কোটি টাকা।

Follow Us