Anil Ambani: ফের চাপে অনিল অম্বানী, বড় অভিযোগ তুলল স্টেট ব্যাঙ্ক

CBI: প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। লোনের টাকা অপব্যবহার করার অভিযোগ ওঠে রিলায়েন্স কমিউনিকেশনের বিরুদ্ধে। উল্লেখ্য, একসময় টেলিকম সেক্টরের বাজারে রমরম করে ব্যবসা করত এই সংস্থা, পরে আর্থিক অনটনে ডুবে যায় ওই সংস্থা।

Anil Ambani: ফের চাপে অনিল অম্বানী, বড় অভিযোগ তুলল স্টেট ব্যাঙ্ক
Image Credit source: PTI

Mar 19, 2026 | 1:10 PM

হাড়োয়া: ব্যাংক জালিয়াতির অভিযোগে নাম জড়িয়েছে রিলায়েন্স কমিউনিকেশনে। সেই অভিযোগেই কেন্দ্রীয় সংস্থা সিবিআই-এর মুখোমুখি হতে হল অনিল অম্বানীকে। বৃহস্পতিবার সকালে নির্ধারিত সময়েই সংস্থার হেডকোয়ার্টারে পৌঁছে যান তিনি। স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়ার করা অভিযোগের ভিত্তিতে, পরপর দু দিন অনিল অম্বানীকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে জানা গিয়েছে।

আরও একটি ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে কয়েকদিন আগেই অনিল অম্বানীর ছেলে জয় আনমোল অম্বানীকেও তলব করেছিল সিবিআই। তাঁকে প্রায় ৬ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ করা হয়। লোনের টাকা অপব্যবহার করার অভিযোগ ওঠে রিলায়েন্স কমিউনিকেশনের বিরুদ্ধে। উল্লেখ্য, একসময় টেলিকম সেক্টরের বাজারে রমরম করে ব্যবসা করত এই সংস্থা, পরে আর্থিক অনটনে ডুবে যায় ওই সংস্থা।

সিবিআই-এর অভিযোগ, ব্যবসার জন্য নেওয়া টাকা অন্য কাজে ব্যবহার করা হয়েছে। এই অভিযোগ তুলে এফআইআর করেছে এসবিআই। তাই সংস্থার সব আর্থিক লেনদেন খতিয়ে দেখা হচ্ছে। অনিল অম্বানীর মুখপাত্র জানিয়েছেন, তিনি সংস্থাকে তদন্তে সবরকম সহযোগিতা করছেন।

বড় অঙ্কের লোনের ক্ষেত্রে টাকা নয়ছয় করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। আসলে আর্থিক পরিস্থিতি সামাল দিতে রিলায়েন্স কমিউনিকেশনকে মোটা টাকা লোন নিতে হয়েছিল। শুধু সিবিআই নয়, ইডি-র করা মামলাও চলছে অনিল অম্বানীর বিরুদ্ধে। গত মাসে মুম্বইতে অম্বানীর ১৭ তলার বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বাজেয়াপ্ত করে ইডি।

Follow Us