KYC আপডেট না করালে কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে? গুরুত্বপূর্ণ আপডেট দিল RBI
Bank Account KYC Fraud Update: রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, যদি কেউ এই ধরনের মেসেজ পান, তাহলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ভয় পাওয়ারও কারণ নেই। এগুলি প্রতারণামূলক মেসেজ। এই ধরনের মেসেজ পেলে, কোনও ধরনের লিঙ্কে ক্লিক করতে বারণ করা হয়েছে।

নয়া দিল্লি: এখনই কেওয়াইসি আপডেট করুন, নাহলে ব্লক করে দেওয়া হবে অ্যাকাউন্ট- এমন মেসেজ কি আপনিও পেয়েছেন? তবে খুব সাবধান। রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া সতর্ক করল কেওয়াইসি আপডেট সংক্রান্ত প্রতারণা নিয়ে।
রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, যদি কেউ এই ধরনের মেসেজ পান, তাহলে আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। ভয় পাওয়ারও কারণ নেই। এগুলি প্রতারণামূলক মেসেজ। এই ধরনের মেসেজ পেলে, কোনও ধরনের লিঙ্কে ক্লিক করতে বারণ করা হয়েছে।
প্রতারকদের থেকে সতর্ক থাকতে, গ্রাহকদের বেশ কিছু পদ্ধতি অনুসরণ করতে বলা হয়েছে।
আরবিআই বলছে, এই ধরনের কোনও মেসেজ আসলে তাড়াহুড়ো করে কোনও পদক্ষেপ না করতে। কারণ ব্যাঙ্ক বা আর্থিক কোনও সংস্থা (NBFC) কেওয়াইসি আপডেটের জন্য লিঙ্ক পাঠায় না। যদি এমন কোনও মেসেজ এসে থাকে, তাহলে এই ধরনের লিঙ্কে কখনও ক্লিক করবেন না। আরবিআই বলছে, যদি কোনও ওটিপি, পিন ও পাসওয়ার্ড চাওয়া হয়, তাহলে কখনও তা শেয়ার করবেন না।
বিশদে জানার জন্য আরবিআই https://m.rbi.org.in/FinancialEducation/ -এ ক্লিক করে তথ্য জানার পরামর্শ দিয়েছে।
