AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

India vs US Job: বেঙ্গালুরুতে ২৫ লাখি নাকি আমেরিকায় ৮৫ লক্ষ টাকার চাকরি, কোনটা নেওয়া বুদ্ধিমানের কাজ?

India vs US Job: ভারতের বুকে বার্ষিক ২৫ লক্ষ টাকা প্যাকেজ নাকি ১ লক্ষ টাকা মার্কিন ডলার প্য়াকেজে আমেরিকায় চাকরি, বুদ্ধিমানরা কোনটা নেবেন?

India vs US Job: বেঙ্গালুরুতে ২৫ লাখি নাকি আমেরিকায় ৮৫ লক্ষ টাকার চাকরি, কোনটা নেওয়া বুদ্ধিমানের কাজ?
প্রতীকী ছবিImage Credit: Meta AI
| Updated on: Apr 17, 2025 | 4:40 PM
Share

কলকাতা: বিদেশে চাকরি করার স্বপ্ন কার নেই? বাড়ির লোকেরও তো বলতে ভাল লাগবে যে ছেলে বা মেয়ে বিদেশে থাকে। কিন্তু ভারতের বুকে বার্ষিক ২৫ লক্ষ টাকা প্যাকেজ নাকি ১ লক্ষ টাকা মার্কিন ডলার বা ভারতীয় মুদ্রায় ৮৫ লক্ষ টাকার প্য়াকেজে আমেরিকায় চাকরি, বুদ্ধিমানরা কোনটা নেবেন? এই প্রসঙ্গেই এবার নিজের লিঙ্কডিনের ওয়ালে বিস্তারিত বর্ণনা করলেন, এক তথ্য প্রযুক্তি সংস্থায় কর্মরত ব্যক্তি। নাম অনিশ সেনগুপ্ত। কোনটা উপাদেয়, নিজের পোস্টেই তুলে ধরেন তিনি।

তিনি লেখেন, ‘আমেরিকা মানেই বেশি বেতনের চাকরি। বিশেষ ভাবে, প্রযুক্তি ও ফিনান্সের সঙ্গে যুক্ত, তাদের জন্য তো ওটা স্বর্গ সমান। তার মধ্যে রয়েছে ওর্য়াক-লাইফ ব্যালেন্সও। কিন্তু বছরে এক লক্ষ মার্কিন ডলার বেতন প্রথম দিকে দেখতে আকর্ষণীয় হলেও, ট্যাক্স কেটে হাতে এসে পৌঁছবে ৭০ থেকে ৭৫ হাজার ডলার। অর্থাৎ মাসে বেতন ওই ৬ হাজার মার্কিন ডলারের অধিক। আর এই কটা টাকাতেই থাকতে হবে, সেই দেশে। গুনতে হবে মোটা অঙ্কের ভাড়া, দামী রেশনের খরচ।’

অনিশের কথায়, সেই তুলনায় ভারতে ২৫ লক্ষ টাকা বার্ষিকী বেতন মানে বছরে ট্যাক্স কেটে মিলবে ১৮ থেকে ২০ লক্ষ টাকা। অর্থাৎ মাসে মিলবে ১ থেকে দেড় লক্ষ টাকা। কেউ যদি কাজের সূত্রে বাইরেও থাকেন। তাতেও তার মাসে যে বিরাট খরচ হবে এমনটা নয়। মাঝে মধ্যে বাড়িও যেতে পারবেন, আবার উৎসবের মরসুমে পরিবারের সঙ্গে সময়ও কাটাতে পারবেন। কিন্তু ওয়ার্ক-লাইফ-ব্যালেন্স সেই নিয়ে খানিকটা প্রশ্নের মুখে পড়তে হতে পারে।

তাহলে কোন পথে এগিয়ে চলা বুদ্ধিমানের কাজ? অনিশ লিখছেন, কেউ যদি জীবনে দ্রুত উন্নতি চান, তার জন্য আমেরিকার থেকে ভাল জায়গা হয় না। কিন্তু অপরদিকে, কেউ যদি পরিবারের সঙ্গে থেকে সাধারণ ও ধীর উন্নয়ন পদ্ধতিতে বিশ্বাসী হন, তবে তার জন্য ভারত সবচেয়ে ভাল।

Follow Us
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
ইকোপার্কের কোথায় বসবে শ্যামাপ্রসাদের ১২৫ ফুটের মূর্তি?
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
জমি বিবাদ নিয়ে তুলকালাম পুরুলিয়ায়, মহিলাকে মারধরের অভিযোগ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ফের পুলিশের জালে গুলশন কলোনির ত্রাস মিনি ফিরোজ
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
ঢেলে সাজানো হচ্ছে হাওড়া স্টেশন, জুলাইতেই চালু হচ্ছে নতুন প্ল্যাটফর্ম
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
'আঘাত হলে চুপচাপ হজম করব না', থানা থেকে বেরিয়ে বলে দিলেন হুমায়ুন
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
কেন্দ্রীয় বরাদ্দ বেশি আদায়ে কী করতে হবে? মন্ত্রীদের পরামর্শ শুভেন্দুর
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
বালু-কন্যার 'কীর্তি', এক বছরে ক্যান্টিনের বিল ১ কোটি টাকার বেশি!
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
একের পর এক কাগজ দেখালেন মমতা, বললেন...
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
'ছাব্বিশের নির্বাচনে দাঁড়ালেন কী করে?', বিদ্রোহীদের প্রশ্ন মমতার
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?
অবশেষে মুখ্যমন্ত্রী শুভেন্দুকে শুভেচ্ছা মমতার, কী বললেন?