ATM Withdrawal Rules Change: ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ATM থেকে টাকা তোলার নিয়ম, সর্বাধিক কত টাকা তুলতে পারবেন?

Banking Rules Change: প্রতিদিন গ্রাহকরা এটিএম থেকে কত টাকা তুলতে পারবেন, তার সীমায় যেমন বদল আসছে, তেমনই ইউপিআই দিয়ে টাকা তোলা এবং মাসে সর্বাধিক কতবার নিখরচায় এটিএম থেকে টাকা তুলতে পারবেন-এই সমস্ত নিয়মেই বদল আসছে।

ATM Withdrawal Rules Change: ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে ATM থেকে টাকা তোলার নিয়ম, সর্বাধিক কত টাকা তুলতে পারবেন?
প্রতীকী চিত্রImage Credit source: Pixabay

|

Mar 22, 2026 | 12:35 PM

নয়া দিল্লি: বড় খবর। ১ এপ্রিল থেকে বদলে যাচ্ছে এটিএম (ATM) থেকে টাকা তোলার একাধিক নিয়ম। প্রতিদিন গ্রাহকরা এটিএম থেকে কত টাকা তুলতে পারবেন, তার সীমায় যেমন বদল আসছে, তেমনই ইউপিআই দিয়ে টাকা তোলা এবং মাসে সর্বাধিক কতবার নিখরচায় এটিএম থেকে টাকা তুলতে পারবেন-এই সমস্ত নিয়মেই বদল আসছে। এর প্রভাব সরাসরি গ্রাহকদের উপরে পড়বে।  কী কী সেই বদল, দেখে নিন-

এইচডিএফসি ব্যাঙ্কের টাকা তোলার নিয়ম-

এইচডিএফসি ব্যাঙ্কের (HDFC Bank) তরফে জানানো হয়েছে যে ইউপিআই দিয়ে টাকা তোলার নিয়মে বদল আসছে ১ এপ্রিল থেকে। ব্যাঙ্ক জানিয়েছে, ইউপিআই ভিত্তিক ক্যাশ উইথড্রল বা টাকা তোলা এবার থেকে মাসিক ফ্রি ট্রানজাকশন লিমিটের মধ্যে অন্তর্ভুক্ত হবে। অর্থাৎ মাসে এটিএম থেকে টাকা তোলার যে ফ্রি লিমিট থাকে, তা পার হয়ে গেলে, ডেবিট কার্ড ছাড়া ইউপিআই দিয়ে টাকা তুললেও তাতে স্ট্যান্ডার্ড চার্জ লাগবে।

বর্তমানে এইচডিএফসি ব্যাঙ্ক সেভিংস ও স্যালারি অ্যাকাউন্টে মাসিক পাঁচটি ফ্রি উইথড্রলের সুবিধা দেয়। এইচডিএফসি ব্যাঙ্ক ছাড়া অন্য কোনও ব্যাঙ্কের এটিএম থেকে টাকা তোলার ক্ষেত্রে এই সীমা দেশের বড় ছয় শহরের জন্য তিনবার এবং বাকি শহরের জন্য পাঁচবার।

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের উইথড্রল লিমিট-

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কও তাদের একাধিক ডেবিট কার্ডে এটিএম উইথড্রল লিমিটে বদল এনেছে। নির্দিষ্ট বেশ কিছু কার্ডে এবার থেকে দৈনিক টাকা তোলার সীমা কমিয়ে দেওয়া হয়েছে। ১ এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হবে। তবে কোন কার্ডের ক্ষেত্রে কত লিমিট ধার্য করা হয়েছে, তা স্পষ্ট করা হয়নি।

জিয়ো পেমেন্টস ব্যাঙ্কের ক্যাশ উইথড্রল পরিষেবা-

জিয়ো পেমেন্টস ব্য়াঙ্ক, যা জিয়ো ফিন্যান্সিয়াল সার্ভিস লিমিটেডের অধীনে, তারা ইউপিআই ভিত্তিক ক্যাশ উইথড্রলের পরিষেবা চালু করছে। বিজনেস কোরসপনডেন্ট নেটওয়ার্কের মাধ্যমে এই পরিষেবা পরিচালিত হবে। এতে ব্যাঙ্কের গ্রাহকরা ইউপিআই কিউআর কোড (UPI QR code) স্ক্যান করে টাকা তুলতে পারবেন। এর জন্য ডেবিট কার্ডের প্রয়োজন পড়বে না, তেমনই এটিএমে যাওয়ার দরকারও থাকবে না।

Follow Us