AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO ATM-UPI Withdrawal: জুনের শেষ থেকেই ATM-UPI দিয়ে তুলতে পারবেন PF-র টাকা, কত লিমিট?

PF Money Withdrawal Limit: আর বেশি দিন নয়, চলতি জুন মাসের শেষ ভাগেই ইপিএফও ৩.০ চালু হতে পারে। আগেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য বলেছিলেন যে শীঘ্রই পিএফের নতুন আপগ্রেডেড ভার্সন চালু হবে। ইতিমধ্যেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার (NPCI) সহযোগিতায় টেস্টিং, ট্রায়াল সম্পূর্ণ হয়েছে। 

EPFO ATM-UPI Withdrawal: জুনের শেষ থেকেই ATM-UPI দিয়ে তুলতে পারবেন PF-র টাকা, কত লিমিট?
পিএফ অ্যাকাউন্টের কত টাকা তোলা যাবে?Image Credit: TV9 বাংলা
| Updated on: Jun 18, 2026 | 2:14 PM
Share

নয়া দিল্লি: ইপিএফও গ্রাহকদের জন্য দারুণ খবর। আর অপেক্ষা নয়, শীঘ্রই আসতে চলেছে ইপিএফও ৩.০ (EPFO 3.0)। ইপিএফও-র এই ভার্সনে এটিএম (ATM) থেকেও তোলা যাবে প্রভিডেন্ট ফান্ডের (Provident Fund) টাকা।  এছাড়া ইউপিআই (UPI)-র মাধ্যমেও টাকা তোলা যাবে পিএফের। 

এনডিটিভি প্রফিটের প্রতিবেদন অনুযায়ী, আর বেশি দিন নয়, চলতি জুন মাসের শেষ ভাগেই ইপিএফও ৩.০ চালু হতে পারে। আগেই কেন্দ্রীয় শ্রম মন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya) বলেছিলেন যে শীঘ্রই পিএফের নতুন আপগ্রেডেড ভার্সন চালু হবে। ইতিমধ্যেই ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অব ইন্ডিয়ার (NPCI) সহযোগিতায় টেস্টিং, ট্রায়াল সম্পূর্ণ হয়েছে।

কত টাকা তোলা যাবে পিএফ অ্যাকাউন্ট থেকে?

ইপিএফও ৩.০-তে সবথেকে বড় সুবিধা হল এতে পিএফের টাকা এটিএম ও ইউপিআইয়ের মাধ্যমে তোলা যাবে। কেন্দ্রের তরফে এখনও আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও, সূত্রের খবর, পিএফ গ্রাহকরা ইউপিআই ও এটিএম থেকে ইপিএফ অ্যাকাউন্টে থাকা মোট টাকার ৭৫ শতাংশ পর্যন্ত তোলা যাবে। এতে গ্রাহকরা সঙ্গে সঙ্গেই পিএফের টাকা তোলা যাবে। দিনের পর দিন অপেক্ষা করতে হবে না।

শোনা যাচ্ছে, জুন মাসের শেষ ভাগ থেকেই পিএফ অ্যাকাউন্টের টাকা ইউপিআই ও এটিএম থেকে তোলা যাবে। সর্বোচ্চ ৭৫ শতাংশ পর্যন্ত টাকা তোলা যাবে। বাকি ২৫ শতাংশ টাকা পিএফ অ্যাকাউন্টে লক ইন থাকবে, ভবিষ্যতে পেনশনের জন্য। এছাড়া অটো সেটেলমেন্টের লিমিটও এক লক্ষ টাকা থেকে বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করা হতে পারে।

Follow Us