AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

BSNL: ৬০জিবি ডেটা একেবারে ‘ফ্রি’, সঙ্গে ৩০ দিনের ভ্যালিডিটি, হোলির এই অফার মিস করলে আর পাওয়া যাবে না

BSNL: একই দামে গ্রাহকরা এখন ৪২৫ দিনের মেয়াদ এবং মোট ৮৫০ জিবি ডেটা পাবেন। কত দাম, কতদিন পর্যন্ত পাওয়া যাবে, জেনে নিন সব তথ্য।

BSNL: ৬০জিবি ডেটা একেবারে 'ফ্রি', সঙ্গে ৩০ দিনের ভ্যালিডিটি, হোলির এই অফার মিস করলে আর পাওয়া যাবে না
Image Credit: Getty Image
| Updated on: Mar 04, 2025 | 9:26 AM
Share

নয়া দিল্লি: সরকারি টেলিকম সংস্থা BSNL হোলি উপলক্ষে গ্রাহকদের যে অফার দিয়েছে, তা অন্য সংস্থাগুলিকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিতে পারে। প্ল্যানের বৈধতা বাড়িয়ে দেওয়া হল এক মাস। অর্থাৎ বিনামূল্যে গ্রাহকদের ৩০ দিনের বৈধতা দিচ্ছে বিএসএনএল।

একটি বিশেষ প্ল্যানে বৈধতা বাড়ানো হচ্ছে। এই প্ল্যানে ৬০ জিবি ডেটা সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাচ্ছে। হোলি অফারে গ্রাহকরা এই প্ল্যানে ৪২৫ দিনের মেয়াদ পাবেন। অর্থাৎ একবার রিচার্জ করলে, প্রায় ১৪ মাস ধরে ব্যবহার করা যাবে। BSNL-এর এই প্ল্যানের দাম ২৩৯৯ টাকা।

২৩৯৯ টাকার এই প্ল্যানে আগে ৩৯৫ দিনের মেয়াদ থাকত। প্রতিদিন ২ জিবি ডেটা, আনলিমিটেড কলের সুবিধা ছিল। কিন্তু হোলি উপলক্ষে, BSNL ৩০ দিনের অতিরিক্ত বৈধতা দিচ্ছে বিনামূল্যে। ওই এক মাসেও প্রতিদিন পাওয়া যাবে ২ জিবি করে ডেটা এবং আনলিমিটেড কলের সুবিধা। অর্থাৎ একই দামে গ্রাহকরা এখন ৪২৫ দিনের মেয়াদ এবং মোট ৮৫০ জিবি ডেটা পাবেন।

এছাড়াও, প্রতিদিন ১০০টি করে এসএমএসের সুবিধাও দেওয়া হচ্ছে। এই অফারটি কতদিনের জন্য বৈধ সে সম্পর্কে এখনও কোনও তথ্য দেয়নি বিএসএনএল।

Follow Us