AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CAB News: CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি বিধায়ক-নেতা, কারা কারা কোন দায়িত্বে?

CAB committee Reshuffle: সিএবি-র এজিএমে যেদিন বিজেপি নেতারা বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছিলেন, সেদিন থেকেই তাঁদের কমিটিতে জায়গা পাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনাই এবার বাস্তবায়িত হল। সিএবি-র একাধিক কমিটিতে দেখা গেল এজিএমে প্রতিনিধিত্ব করা বিজেপি নেতাদের।

CAB News: CAB-র কমিটিতে ব্যাপক রদবদল, জায়গা পেলেন একাধিক বিজেপি বিধায়ক-নেতা, কারা কারা কোন দায়িত্বে?
সজল ঘোষ ও রীতেশ তিওয়ারিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Nov 12, 2026 | 11:12 PM
Share

কলকাতা: ‘ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল’-এ (CAB) এবার একাধিক বিজেপি নেতা-বিধায়ক। সিএবি-র একাধিক কমিটিতে হল ব্যাপক রদবদল। নতুন কমিটিগুলিতে জায়গা পেলেন পাঁচ বিজেপি নেতা ও বিধায়ক। ফিনান্স, ট্যুর অ্যান্ড ফিক্সচার, স্কুল এবং গ্রাউন্ড কমিটিতে তাঁদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তবে নতুন কমিটিগুলির কোনওটিরই চেয়ারম্যান করা হয়নি বিজেপির (BJP) কোনও নেতাকে।

সিএবি-র এজিএমে যেদিন বিজেপি নেতারা বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসেবে উপস্থিত হয়েছিলেন, সেদিন থেকেই তাঁদের কমিটিতে জায়গা পাওয়া নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। সেই জল্পনাই এবার বাস্তবায়িত হল। সিএবি-র একাধিক কমিটিতে দেখা গেল এজিএমে প্রতিনিধিত্ব করা বিজেপি নেতাদের।

কোন কমিটিতে কে?

সিএবি-র কমিটিগুলিতে রয়েছেন সজল ঘোষ থেকে শুরু করে রীতেশ তিওয়ারি, তমোঘ্ন ঘোষরা। কে কোন কমিটির দায়িত্ব পেলেন? জেনে নেওয়া যাক

ফিনান্স কমিটিতে জায়গা পেয়েছেন বিধায়ক রীতেশ তিওয়ারি। ট্যুর অ্যান্ড ফিক্সচার কমিটিতে রয়েছেন বরাহনগরের বিধায়ক সজল ঘোষ। স্কুল কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছেন দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্য।

অন্যদিকে, গ্রাউন্ড কমিটিতে জায়গা পেয়েছেন দমদম উত্তরের বিধায়ক সৌরভ সিকদার এবং বিজেপি নেতা তমোঘ্ন ঘোষ। সব মিলিয়ে সিএবি-র চারটি কমিটিতে ঠাঁই পেয়েছেন পাঁচ বিজেপি নেতা।

চেয়ারম্যান পদে নেই কেউ

উল্লেখযোগ্য বিষয় হল, সিএবি-র এজিএমে বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসেবে যেসব বিজেপি নেতা উপস্থিত ছিলেন, তাঁদেরই এবার বিভিন্ন কমিটিতে দেখা গেল। তবে কমিটিতে সদস্য হিসেবে জায়গা পেলেও চেয়ারম্যান পদে দায়িত্ব পাননি কেউই। ক্রিকেট প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে বিজেপি নেতাদের উপস্থিতিকে ঘিরে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে।

Follow Us