Madan Mitra: ‘অভিষেককে সরিয়ে কুণাল ও কল্যাণের হাতে…’ মমতা তৃণমূলের ‘ভবিষ্যৎ’ নিয়ে বড় ইঙ্গিত মদনের
Madan on Mamata TMC Future: রাজ্যে পালাবদলের পর মমতার হাত ছেড়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম মদন মিত্র। ঋত শিবিরে নাম লেখাতেই অভিষেকের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন কামারহাটির বিধায়ক। দলের ভাঙনের পিছনে অভিষেককেই সরাসরি দায়ি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি একদা দিদি ঘনিষ্ঠ মদন। এবার কি তবে সুর বদলাচ্ছেন বিধায়ক?

কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) হাত থেকে রাশ চলে গেলেই কি বদলে যাবে মমতা তৃণমূলের (Mamata TMC) ভবিষ্যৎ? ঘরওয়াপসি হবে তৃণমূলের পুরনো যোদ্ধাদের? তৃণমূলের টুকরো টুকরো হয়ে যাওয়ার পর এবার ইঙ্গিতপূর্ণ মন্তব্য মদন মিত্রের (Madan Mitra)। কামারহাটির বিধায়কের দাবি, অভিষেককে সরিয়ে পার্টিটা কুণাল ও কল্যাণের হাতে যেভাবে তুলে দেওয়া হয়েছে, তা চলতে থাকলে দলের ভবিষ্যৎ বদলে যাবে।
রাজ্যে পালাবদলের পর মমতার হাত ছেড়েছেন যাঁরা, তাঁদের মধ্যে অন্যতম মদন মিত্র। ঋত শিবিরে নাম লেখাতেই অভিষেকের বিরুদ্ধে একের পর এক ক্ষোভ উগড়ে দিয়েছেন কামারহাটির বিধায়ক। দলের ভাঙনের পিছনে অভিষেককেই সরাসরি দায়ি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করতে ছাড়েননি একদা দিদি ঘনিষ্ঠ মদন। এবার কি তবে সুর বদলাচ্ছেন বিধায়ক?
কী বললেন মদন মিত্র?
বিধায়ক বলেন, ” আমরা খুব খুশি হয়েছি। তৃণমূল পার্টিটা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত অভিষেককে সরিয়ে কুণাল ও কল্যাণের হাতে তুলে দিয়েছেন। এবং কুণাল ও কল্য়াণই যা বলার বলছেন। আমার মনে হয় আর কদিন এরকমভাবে বললে, বাকিদের কিছু বলার দরকার পড়বে না। যা হওয়ার তাই হবে। শুধু অভিষেকের হাত থেকে পার্টিটা বের করে কুণাল ও কল্যাণকে যেমন দিয়েছেন, এটা করে যান। যে কোনও ভবিষ্যৎ বদলে যেতে পারে।”
কী বলছে বিজেপি?
এই বিষয়ে বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার বলেন, “যে ঘোড়ার গাড়িটা রাস্তা হারিয়ে ছুটে চলেছে ভাগাড়ের দিকে, ঘোড়া বদলে দিলে কি তার দিশা বদলে যাবে? তা তো হবে না। কাক যতই উপরে উঠুক না কেন, কাক সবথেকে লম্বা গাছে মগডালে বসলেও কাকই থাকবে। কোকিল হয়ে কুহু কুহু ডাকবে না। সুতরাং অভিষেকের সঙ্গে থাকলে, অভিষেক থেকে চলে গেলেও, যাঁরা তোলামূলের লোকজন, ওই একইরকম থাকবে। দল শেষ হয়ে যাবে, দলের কিছু লোক নাম বদলে অন্যরকম দল বানাবে। বিভিন্ন সময় বিভিন্ন রকম অবয়ব পরিবর্তন হবে। তাঁদের যে মানসিকতা, সেটা কি বদলে যাবে? কে থাকবে কে থাকবে না ওদের ব্যাপার।”
