AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Credit Card: ক্রেডিট কার্ডের বিল না মেটালে কি পুলিশ গ্রেফতার করতে পারে?

Credit Card Rules: যদি ক্রেডিট কার্ডের টাকা নির্দিষ্ট সময়ে না মেটালে, সরাসরি ক্রেডিট স্কোরে প্রভাব পড়ে। খারাপ ক্রেডিট স্কোর হলে পরবর্তী সময়ে ঋণ পেতে সমস্যা হতে পারে। নতুন ক্রেডিট কার্ড পাওয়াও অসম্ভব হয়ে যেতে পারে। অনেক ব্যাঙ্ক ঋণখেলাপী গ্রাহককে ব্ল্যাকলিস্টও করে দিতে পারে।

Credit Card: ক্রেডিট কার্ডের বিল না মেটালে কি পুলিশ গ্রেফতার করতে পারে?
প্রতীকী চিত্র।Image Credit: Pexels
| Updated on: Jul 23, 2026 | 2:59 PM
Share

নয়া দিল্লি: এখন প্রায় কম-বেশি সকলের কাছেই ক্রেডিট কার্ড থাকে। মাসের যা খরচই হোক না কেন, তা সে রেস্তোরাঁর বিল থেকে শুরু করে মোবাইলের ইএমআই- সবই ক্রেডিট কার্ডের মাধ্যমেই মেটানো হয়। তবে অনেকেই ক্রেডিট কার্ড দিয়ে খরচ করে, পরে সেই টাকা আর মেটান না। বাড়ি এসে ব্যাঙ্কের কর্মী বা রিকোভারি এজেন্টরা তাগাদা দেন। ক্রেডিট কার্ডের বিল না মেটালে কি পুলিশ বাড়ি আসতে পারে? আপনার জেলও হতে পারে?

ক্রেডিট কার্ডে বকেয়া টাকা না মেটালে, ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ড ইস্যু করা কোম্পানি ওই পাওনা টাকায় সুদের হার বাড়িয়ে দেয় না। কিন্তু ক্রেডিট কার্ডের টাকা না মেটালে ক্রেডিট স্কোর খারাপ হয়ে যায়। প্রয়োজন হলে আইনি পদক্ষেপও করতে পারে ব্যাঙ্ক বা ক্রেডিট কার্ড সংস্থা।

কী কী সমস্যায় পড়তে পারেন?

যদি ক্রেডিট কার্ডের টাকা নির্দিষ্ট সময়ে না মেটালে, সরাসরি ক্রেডিট স্কোরে প্রভাব পড়ে। খারাপ ক্রেডিট স্কোর হলে পরবর্তী সময়ে ঋণ পেতে সমস্যা হতে পারে। নতুন ক্রেডিট কার্ড পাওয়াও অসম্ভব হয়ে যেতে পারে। অনেক ব্যাঙ্ক ঋণখেলাপী গ্রাহককে ব্ল্যাকলিস্টও করে দিতে পারে। ক্রেডিট কার্ডও ব্লক করে দেওয়া হতে পারে।

পুলিশ কি গ্রেফতার করতে পারে? 

তবে ক্রেডিট কার্ডের বিল না মেটালে পুলিশ কখনওই গ্রেফতার করতে পারে না, কারণ এটি ক্রিমিনাল অফেন্স বা অপরাধমূলক কার্যকলাপের মধ্যে পড়ে না। এগুলি ঋণ খেলাপের অধীনে পড়ে। সেক্ষেত্রে ব্যাঙ্ক ও আদালতের মাধ্যমেই গোটা বিষয়টি মিটিয়ে নিতে হয়।

ব্যাঙ্ক কী পদক্ষেপ করতে পারে?

যদি দীর্ঘ সময় ধরে ক্রেডিট কার্ডের বিল না দেওয়া হয়, তাহলে ব্যাঙ্ক পাওনা টাকা উদ্ধার করতে কড়া পদক্ষেপ করতে পারে। প্রয়োজনে সম্পত্তি বাজেয়াপ্তও করতে পারে।

যে ব্যাঙ্কের ক্রেডিট কার্ড, সেই ব্য়াঙ্কেই যদি অ্যাকাউন্ট থাকে, তাহলে ব্যাঙ্ক ওই অ্যাকাউন্টে থাকা টাকা দিয়ে বকেয়া টাকা অ্য়াডজাস্ট করতে পারে। দরকার পড়লে ব্যাঙ্ক সিভিল কেস দায়ের করতে পারে।

Follow Us