AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Commonwealth Games: আজ থেকে গ্লাসগোয় শুরু কমনওয়েলথ গেমস, ভারতের বড় বাজি কারা?

Glasgow: বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারত ২১০জন ক্রীড়াবিদ নিয়ে অংশ নিয়েছিল ও ২২টি সোনা সহ মোট ৬১টি পদক পেয়েছিল। তবে এবার গ্লাসগোতে অপেক্ষা করছে অনেক কঠিন পরীক্ষা। কারণ এবার ১৯টির পরিবর্তে রয়েছে মাত্র ১০টি বিভাগ। ব্যাডমিন্টন, কুস্তি, হকির মতো ইভেন্ট এবার নেই।

Commonwealth Games: আজ থেকে গ্লাসগোয় শুরু কমনওয়েলথ গেমস, ভারতের বড় বাজি কারা?
মীরাবাঈ চানু ও নীরজ চোপড়াImage Credit: Getty Images
| Edited By: | Updated on: Jul 23, 2026 | 2:39 PM
Share

কলকাতা : গ্লাসগোতে বৃহস্পতিবার থেকে শুরু হতে চলেছে ভারতের কমনওয়েলথ গেমস অভিযান। সংক্ষিপ্ত হলেও শক্তিশালী ১২৫জন সদস্যের দল নিয়ে এবার মাঠে নামছে ভারত। লক্ষ্য, ছোট হয়ে যাওয়া প্রতিযোগিতার মধ্যেও যত বেশি সম্ভব পদক জেতা। ২৩ জুলাই থেকে ২ অগাস্ট পর্যন্ত চলবে এবারের কমনওয়েলথ গেমস। এবার মাত্র ১০টি বিভাগ থাকায়, চার বছর আগে বার্মিংহ্যামে ভারতের সফল অভিযানের পর এবার প্রত্যাশা আরও বেশি। ভারতের দলে রয়েছেন ৭৭ জন পুরুষ ও ৪৮ জন মহিলা ক্রীড়াবিদ। তাঁরা অংশ নেবেন আটটি মূল ইভেন্ট ও পাঁচটি প্যারা ইভেন্টে।

এবার ৩২ জন অ্যাথলিট নিয়ে যাওয়া অ্যাথলেটিক্সই ভারতের মূল ভরসা। এছাড়া বক্সিং ও জুডোতে রয়েছেন ১৪জন করে প্রতিযোগী। ভারোত্তলনে রয়েছেন ১২জন, সাঁতারে ভারতের প্রতিনিধিত্ব করবেন ৫জন। টোকিও অলিম্পিকে রুপো জয়ী মীরাবাঈ চানু উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বহন করবেন। তাঁর সঙ্গে থাকবেন টোকিও অলিম্পিকে ব্রোঞ্জজয়ী ও প্রাক্তন বিশ্বচ্যাম্পিয়ন বক্সার লাভলিন বরগোঁহাই, যিনি সহ-পতাকাবাহক হিসেবে থাকবেন। ভারতের কমনওয়েলথ গেমস প্রতিনিধিদলে রয়েছেন ১৯০জন সদস্য। এর মধ্যে ১২৫ জন ক্রীড়াবিদ, ৫১ জন কোচ ও সাপোর্ট স্টাফ ও ১৪জন অফিশিয়াল আধিকারিক রয়েছেন।

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে ভারত ২১০জন ক্রীড়াবিদ নিয়ে অংশ নিয়েছিল ও ২২টি সোনা সহ মোট ৬১টি পদক পেয়েছিল। তবে এবার গ্লাসগোতে অপেক্ষা করছে অনেক কঠিন পরীক্ষা। কারণ এবার ১৯টির পরিবর্তে রয়েছে মাত্র ১০টি বিভাগ। ব্যাডমিন্টন, কুস্তি, হকির মতো ইভেন্ট এবার নেই। তবে সংক্ষিপ্ত সূচি হলেও একাধিক সোনাজয়ের আশা আছে ভারতের। টোকিও অলিম্পিকের সোনাজয়ী নীরজ চোপড়া বার্মিংহ্যামে কমনওয়েলথ গেমস মিস করেছিলেন চোটের জন্য। এবার তিনি ফিরছেন ও পাকিস্তানের অলিম্পিক ও কমনওয়েলথ চ্যাম্পিয়ন আরশাদ নাদিমের সঙ্গে তাঁর হাড্ডাহাড্ডি লড়াই দেখার অপেক্ষায় ক্রীড়াপ্রেমীরা। এই ইভেন্টে রয়েছেন শ্রীলঙ্কার রুমেশ পাথিরাগেও। তবু, ২০১৮ সালের চ্যাম্পিয়ন নীরজই ভারতের সবথেকে বড় ভরসা।

লংজাম্পে বার্মিংহ্যামে রুপোজয়ী মুরলী শ্রীশঙ্কর ও হাইজাম্পে সর্বেশ কুশারে ভারতের আশা বাড়িয়েছেন। সম্প্রতি, মোনাকো ডায়মন্ড লিগে ২.৩১ মিটার লাফিয়ে জাতীয় রেকর্ড গড়েছেন কুশারে। এছাড়া নজর থাকবে গুরবিন্দর সিং, অনিমেষ কুজুর, পারুল চৌধুরী, তাজিন্দরপাল সিং তুর ও গুলবীর সিং-এর দিকেও নজর থাকবে। ভারোত্তলনে ভারতের সবচেয়ে বড় ভরসা মীরাবাঈ চানু। তিনি নিজের চতুর্থ কমনওয়েলথ গেমসে পদক ও সোনার লক্ষ্যে নামবেন। তাঁর সঙ্গে রয়েছেন লভ্লিনা, প্রীতি পাওয়ার ও জিয়াসমিন ল্যাম্ব্রিয়ার মতো তারকারা।

এবারের ভারতীয় দলে অভিজ্ঞতা ও তারুণ্যের দারুন মিশেল আছে। ৪৯ বছর বয়সী লন বোলস খেলোয়াড় দীনেশ কুমার সিং দলের সবচেয়ে প্রবীণ সদস্য, আর ১৬ বছর বয়সী প্যারা সাইক্লিস্ট লিসা দাস সবচেয়ে কনিষ্ঠ। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট হবে স্কটসটাউন স্টেডিয়াম, স্কটিশ ইভেন্ট ক্যাম্পাস, গ্লাসগো আন্তর্জাতিক এরিনা ও টলক্রস আন্তর্জাতিক সুইমিং সেন্টারে। ২০৩০ সালে কমনওয়েলথ গেমসের শতবর্ষ অনুযায়ী আয়োজনের দৌড়ে রয়েছে আমেদাবাদ। তার আগে গ্লাসগো শুধু পদক জয়ের মঞ্চই নয়, ভবিষ্যতের আয়োজক হিসেবে ভারতের জন্য মূল্যবান অভিজ্ঞতা অর্জনের সুযোগ করে দিচ্ছে।

Follow Us