AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Ethanol Blending: পেট্রোল নয়, আপনার গাড়ি এবার চলবে অ্যালকোহলে! বড় পরিকল্পনা সরকারের

Alternative fuel vehicles India:   কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ভারতের ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম ইতিমধ্যেই অনেকটা সাহায্য করেছে ক্রুড তেলের উপরে নির্ভরশীলতা কমাতে। ২০ শতাংশ ইথানল বিক্রি করতেই ভারতে বার্ষিক প্রায় ৪.৫ কোটি ব্যারেল ক্রুড তেল সাশ্রয় হচ্ছে।        

Ethanol Blending: পেট্রোল নয়, আপনার গাড়ি এবার চলবে অ্যালকোহলে! বড় পরিকল্পনা সরকারের
প্রতীকী চিত্র।Image Credit: Pexel
| Updated on: May 10, 2026 | 2:52 PM
Share

নয়া দিল্লি: ইরান-আমেরিকার যুদ্ধ, পশ্চিম এশিয়ার অস্থিরতার জেরে বিশ্ব জুড়েই জ্বালানি ও তেলের দাম বেড়েছে। ভারতও এই মূল্যবৃদ্ধির কোপ থেকে রক্ষা পায়নি। এই কঠিন পরিস্থিতিতে ভারত সরকারও আমদানি করা ক্রুড তেলের উপরে নির্ভরশীলতা কমিয়ে পুনর্নবীকরণ শক্তির উপরে জোর দিচ্ছে। আর এর মাঝেই এল বড় খবর। শোনা যাচ্ছে, পেট্রোলে ইথানল ব্লেন্ডিংয়ের (Ethanol Blending) মাত্রা আরও বাড়ানো হতে পারে। ইথানলের মাত্রা ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হতে পারে।

দ্য টাইমস অব ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী, পেট্রোলে ইথানল ব্লেন্ডিং ২০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হতে পারে। ধাপে ধাপে এই ইথানল ব্লেন্ডিং বাড়ানো হবে। ক্লিন এনার্জির লক্ষ্যে এই উদ্যোগ।

প্রসঙ্গত, ইথানল ব্লেন্ডিং হল পেট্রোলের সঙ্গে ইথানল মেশানো। মূলত আখ, ভুট্টার মতো শস্য থেকে এই জৈব জ্বালানি তৈরি করা হয়। এই জ্বালানি দূষণ অনেকটা কমায়। সহজ কথায় বলতে গেলে, অ্যালকোহলে চলে গাড়ি। এবার সেই অ্য়ালকোহলের মাত্রাই বাড়ানোর পরিকল্পনা।

মধ্য প্রাচ্যের যুদ্ধের জেরে বিশ্ব জুড়ে তেল ও জ্বালানির সাপ্লাই চেইনে প্রভাব পড়েছে। বহু দেশেই জ্বালানি সঙ্কট দেখা দিয়েছে। বিশ্ব জুড়ে জ্বালানির দাম বেড়েছে। তাই বিকল্প হিসাবে ইথানল ব্লেন্ডিংয়ের উপরে জোর দিচ্ছে কেন্দ্র।ক্রুড তেলের উপরে নির্ভরশীলতা কমিয়ে ইথানল ব্লেন্ডিং আরও বাড়ানোর পরিকল্পনা কেন্দ্রের।

কেন্দ্রীয় সরকারের তথ্য অনুযায়ী, ভারতের ইথানল ব্লেন্ডিং প্রোগ্রাম ইতিমধ্যেই অনেকটা সাহায্য করেছে ক্রুড তেলের উপরে নির্ভরশীলতা কমাতে। ২০ শতাংশ ইথানল বিক্রি করতেই ভারতে বার্ষিক প্রায় ৪.৫ কোটি ব্যারেল ক্রুড তেল সাশ্রয় হচ্ছে।        

এবার সেই ইথানল ব্লেন্ডিং-ই বাড়িয়ে ২৫ শতাংশ করার পরিকল্পনা। তবে যেহেতু বহু গাড়ি-বাইক মালিক এখনও পর্যন্ত ইথানল ব্লেন্ডিং ব্যবহার করতে ভরসা পাচ্ছেন না, ইঞ্জিনের ক্ষতি হয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যাচ্ছে, তাই ধাপে ধাপে ইথানল ব্লেন্ডিং বাড়ানো হবে।

Follow Us
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
খড়দহর উপপ্রধানের ঝাঁ চকচকে বাড়ি হার মানাবে বিলাসবহুল হোটেলকে
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
পালাবদলের পর খাঁ খাঁ করছে সরকারি জমি দখল করে তৈরি তৃণমূলের পার্টি অফিস
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
চন্দননগরে ইন্দ্রনীল সেন পরাজিত হতেই পুর বোর্ডে শোচনীয় অবস্থা TMC-র
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পালাবদল হতেই শমীক ভট্টাচার্যর মুখে বাংলায় টাটাকে ফেরানোর বার্তা
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
পিঠ বাঁচাতে কাটমানির টাকা ফেরত TMC পঞ্চায়েত সদস্যর, মাইকে চলল প্রচার
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
TMC ঘনিষ্ঠ বালি ব্যবসায়ীর বাড়িতে পুলিশি তল্লাশি,উদ্ধার ৫০২ গ্রাম সোনা
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
থ্রেট কালচারে হাতুড়ির ঘা বিজেপি সরকারের, চাকরি গেল বিরূপাক্ষর
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
আর জি কর কাণ্ডে আগেই সাসপেন্ড, এবার চাকরি গেল বিরূপাক্ষ-র
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
কোথায়, কত আটক অনুপ্রবেশকারী? হোল্ডিং সেন্টারগুলির পরিস্থিতি কীরকম?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?
Dilip Ghosh: বিধায়ক নয়নার সই জাল? পুরোটাই ফেক! কেন বললেন দিলীপ?