AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Economic Growth: অর্থনীতির বৃদ্ধিতে আমেরিকাকে টপকাতে পারল না চিন

গত কয়েক বছর ধরে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন। এমনকি অর্থনীতির লড়াইয়ের পাশাপাশি ভূ-রাজনৈতিক বিভিন্ন বিষয়ে চিন ও আমেরিকার দ্বন্দ্ব চরমে উঠেছিল। এক সময় ওয়াশিংটনের ঘাড়ে রীতিমতো নিঃশ্বাস ফেলছিল চিন। কিন্তু অতিমারির ধাক্কায় সেই লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ে চিন।

Economic Growth: অর্থনীতির বৃদ্ধিতে আমেরিকাকে টপকাতে পারল না চিন
প্রতীকী ছবি
| Updated on: Jan 27, 2024 | 9:00 AM
Share

নয়াদিল্লি: বিশ্বের বৃহত্তম অর্থনীতি হওয়ার দৌড়ে আমেরিকার সঙ্গে লড়াই চালাচ্ছে চিন। কিন্তু অর্থনীতির পূর্বভাস জানাচ্ছে, ২০২৩ সালে সেই লড়াইয়ে কিছুটা পিছিয়ে পড়েছে চিন। কারণ কোভিড পরবর্তী সময়ে চিনের অর্থনীতিতে ধাক্কা। গত বছর চিনের জিডিপি ছিল আমেরিকার তুলনায় অনেকটাই কম। চিনের জিডিপি ২০২৩ সালে যেখানে ছিল ৪.৬ শতাংশ। সেখানে আমেরিকার জিডিপি পৌঁছে গিয়েছিল ৬.৩ শতাংশে। এমনকি অতিমারির সময়েও চিনের থেকে আমেরিকার অর্থনীতির হাল ভাল ছিল।

বিশ্বের বৃহত্তম অর্থনীতি হওয়ার স্বপ্ন দেখে চিন। সে জন্য টপাকাতে হবে আমেরিকাকে। তাই গত কয়েক বছর ধরে লাগাতার চেষ্টা চালিয়ে যাচ্ছে চিন। এমনকি অর্থনীতির লড়াইয়ের পাশাপাশি ভূ-রাজনৈতিক বিভিন্ন বিষয়ে চিন ও আমেরিকার দ্বন্দ্ব চরমে উঠেছিল। এক সময় ওয়াশিংটনের ঘাড়ে রীতিমতো নিঃশ্বাস ফেলছিল চিন। কিন্তু অতিমারির ধাক্কায় সেই লড়াইয়ে অনেকটাই পিছিয়ে পড়ে চিন।

কোভিড অতিমারি পরবর্তী সময়ে চিনে রিয়েল এস্টেট ব্যবসা ব্যাপক ধাক্কা খেয়েছে। গত ২৫ বছর ওই ব্যবসায় এতটা খারাপ পরিস্থিতি তৈরি হয়নি চিনে। এর পাশাপাশি বেকারত্ব সমস্যাও বেড়েছে চিনে। ২০২৩ সালে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং ৫.২ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধির আশা করলেও, সেই লক্ষ্যমাত্রা ছুতে পারেনি বেজিং। যদিও অর্থনীতির বৃদ্ধি পরিমাপের একমাত্র সূচক নয় জিডিপি। কিন্তু তা একটি পরিমাপ পদ্ধতিও বটে। সেই নিরিখেই আমেরিকার পিছনে চিন।

Follow Us