
নয়াদিল্লি: ভোগ্যপণ্যের বাজারে আধিপত্য তৈরি করেছে পতঞ্জলি। ইতিমধ্যে একাংশের গ্রাহকদের কাছে বেড়েছে তাঁদের জনপ্রিয়তা। এই দেশের যে কোনও বাড়িতে উঁকি দিলেই দেখা মিলবে পতঞ্জলির দন্তকান্তি এবং অ্যালোভেরা জেল। এই দুই পণ্যের জনপ্রিয়তা সন্দেহাতীত। কিন্তু এগুলি ছাড়া আর কি পণ্য চলে না পতঞ্জলির? সংস্থা ক বলছে? তাঁদের বেস্ট-সেলিংই বা কারা?
বর্তমানে দেশের ভোগ্যপণ্যের বাজারে একটি অন্যতম নাম পতঞ্জলি। এই সংস্থার বেশ কয়েকটি পণ্যের জনপ্রিয়তা কম নয়। তবে তাঁদের সর্বাধিক বিক্রিত বা জনপ্রিয় পণ্যের তালিকায় রয়েছে ‘পতঞ্জলি ঘি’, যার ৫ লিটারের দাম প্রায় ৩ হাজার ৮৪৩ টাকা। ১ লিটারের দাম প্রায় ৭০০ টাকা। তবে এই ঘি ছাড়াও পতঞ্জলির ৫০০ গ্রামের ছাতুর প্যাকেটও রয়েছে বেস্ট সেলিংয়ের তালিকায়। যার দর ১০০ টাকা। এছাড়াও রয়েছে গুঁড়ো দুধ, যার ৫০০ গ্রামের প্যাকেটের দর ২৩৫ টাকা।
একদিকে যেমন খাদ্যপণ্যের বাজার পতঞ্জলির বিপুল জনপ্রিয়তা। ঠিক তেমন ভাবেই জনপ্রিয়তা রয়েছে তাদের ওষুধ ও সাপ্লিমেন্ট জাত সামগ্রীরও। পতঞ্জলির ‘বেস্ট সেলিং’ ওষুধের তালিকায় শীর্ষে রয়েছে দিব্যা পিডানীল গোল্ড ট্যাবলেট। পতঞ্জলির ওয়েবসাইট অনুযায়ী, এই ওষুধের একটি প্যাকেটের দাম ৪৮০ টাকা। কিন্তু অন্য়ান্য ওয়েবসাইটে তার দাম প্রায় ৩৭৫ টাকার কাছাকাছি। অর্থাৎ জনপ্রিয়তা রয়েছে, তাই রয়েছে ছাড়।
প্রসঙ্গত, ২০০৬ সালে ভোগ্য়পণ্যের বাজারে প্রথম প্রবেশ করে পতঞ্জলি। তার আগের পর্যন্ত শুধুমাত্র যোগাসনের মাধ্য়মেই খ্যাতি ছিল সংস্থার। কিন্তু সেই বছর নতুন একটি সংস্থা তৈরি করে একেবারে সাধারণের ঘরে ঘরে প্রবেশ করে যায় পতঞ্জলি। বৈশিষ্ট্য একটাই সস্তা এবং দেশি সামগ্রীতে তৈরি।