AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Zepto App founder: মাঝপথেই ছেড়েছেন কলেজ, আজ ১২০০ কোটির মালিক Zepto-র মালিক আদিত পালিচা

Zepto App founder: স্কুলের পাঠ শেষ করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যান আদিত। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে ছিল তাঁরা। কিন্তু, করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় ক্লাস। দূর থেকে ভার্চুয়ালি পড়াশোনা করার কোনও অর্থ খুঁজে না পেয়ে তিনি মন দেন ব্যবসায়।

Zepto App founder: মাঝপথেই ছেড়েছেন কলেজ, আজ ১২০০ কোটির মালিক Zepto-র মালিক আদিত পালিচা
আদিত পালিচাImage Credit: Facebook
| Updated on: Jan 10, 2024 | 10:52 AM
Share

নয়া দিল্লি: চোখ জুড়ে স্বপ্ন ছিল বরাবরই। তবু প্রথা মেনেই পড়াশোনা করছিলেন বছর ১৯-এর যুবক। বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার পাঠ চলছিল। হঠাৎ বাধ সাধে করোনা ভাইরাস। পড়াশোনার পাট চুকিয়ে দিতে হয় মাঝপথেই। তারপর আবার পুরনো স্বপ্ন বোনার পালা। নিজের সংস্থা তৈরি করে নিজে রোজগার করার চেষ্টা জারি ছিল অনেক দিন ধরেই। প্যান্ডেমিক-এর মধ্যেই সাকার হল সেই প্রচেষ্টা। এক ছোটবেলার বন্ধুকে সঙ্গে নিয়েই পথচলা শুরু। মাত্র ২ বছরেই কয়েকশ কোটির মালিক আদিত পালিচা। তাঁর সংস্থা Zepto কার্যত প্রতিযোগিতার মুখে ফেলে দিয়েছে টাটা, রিলায়েন্সের মতো সংস্থাকে।

নিজের বুদ্ধিমত্তা, পরিশ্রম দিয়েই গড়েছেন সংস্থা। বুঝিয়ে দিয়েছেন, সাফল্যের কোনও বয়স হয় না। বর্তমানে অনলাই গ্রসারি ডেলিভারি সংস্থা Zepto-র সিইও আদিত। ভারতের কনিষ্ঠতম সিইও-দের মধ্যে একজন তিনি। তাঁর জন্ম ২০০১ সালে।

স্কুলের পাঠ শেষ করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যান আদিত। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে ছিল তাঁরা। কিন্তু, করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় ক্লাস। দূর থেকে ভার্চুয়ালি পড়াশোনা করার কোনও অর্থ খুঁজে না পেয়ে তিনি মন দেন ব্যবসায়। মাত্র এক বছরে তাঁর সংস্থার বাজারমূল্য পৌঁছেছে ৭,৪০০ কোটিতে। আর আদিতের সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকা।

আদিতের সঙ্গে কো ফাউন্ডার হিসেবে রয়েছেন তাঁর ছোটবেলার বন্ধ কৈবল্য বোহরা। মাত্র ১৭ বছর বয়সেই ব্যবসা শুরুর চেষ্টা করেছিলেন আদিত। গো পুল নামে একটি সংস্থা খুলেছিলেন তিনি। কিন্তু তাতে সাফল্য আসেনি। আমেরিকায় পড়ার স্বপ্ন চুকে যাওয়ার পর কৈবল্যর সঙ্গে তিনি শুরু করেন, কিরণ কার্ট নামে অপর একটি সংস্থা। ১০ মাসের বেশি চলেনি সেই সংস্থাও।

কিন্তু বারবার পড়ে যাওয়া আর বারবার ঘুরে দাঁড়ানোর নজির তৈরি করেছেন আদিত। ২০২১ সালে তাঁরা শুরু করেন জেপটো। আর এখন বছরে প্রচুর বিনিয়োগ আসে তাঁর সংস্থায়। অনেকেই এক ডাকে চেনেন Zepto অ্যাপ।

Follow Us
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
কাটোয়ায় তাপবিদ্যুৎ কেন্দ্রের জন্য অধিগৃহীত জমিতে এবার শিল্পের সম্ভাবনা
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
মেয়াদ উত্তীর্ণ স্যালাইনকাণ্ডে মেদিনীপুরে মেডিক্যালে শোকজ হলেন কারা?
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
ধূপগুড়িতে গ্রেফতার সমবায় ব্যাঙ্কের প্রাক্তন ভাইস চেয়ারম্যান
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়ার অভিযোগ, শোকজ করা হল ৫ জনকে
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
সোম থেকেই অশান্তির আগেই শায়েস্তা হবে গুন্ডারা!
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
রেজিনগর জিতলে 'দু'হাত' ভরে দেওয়ার প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারীর
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
মমতাকে আরও একা করে এবার ঋত-শিবিরে নাম লেখাচ্ছেন অনুব্রতও?
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
আজ বারুইপুরে সূর্যপুর ফাঁড়ির উদ্বোধনে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
'বুঝতে হবে কেন ভয় পাচ্ছেন', অভিষেককে কটাক্ষ ইন্দ্রনীলের
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...
ফলতায় পুনর্নির্বাচনে কেন প্রচারে যাননি মমতা-অভিষেক? সুস্মিতা বললেন...