AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RBI: আপনার WhatsApp-এও কি RBI থেকে মেসেজ এসেছে? পুরনো অ্যাকাউন্টে ভুলে যাওয়া টাকা নিয়ে কী বলা হচ্ছে?

Bank Account Recovery: যদি কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট  দুই বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকে, তাতে কোনও লেনদেন না হয়, তবে তা ইন-অ্যাকটিভ হয়ে যায়। যদি কেউ অ্যাকাউন্টে টাকা জমা করেন এবং ১০ বছর ধরে সেই টাকার কোনও দাবি না করা হয়, তাহলে সেই টাকাকে “দাবিহীন আমানত” বা আন-ক্লেইমড ডিপোজিট (unclaimed deposits) হিসাবে গণ্য করা হয়।

RBI: আপনার WhatsApp-এও কি RBI থেকে মেসেজ এসেছে? পুরনো অ্যাকাউন্টে ভুলে যাওয়া টাকা নিয়ে কী বলা হচ্ছে?
প্রতীকী চিত্র।Image Credit: Getty Image
| Updated on: Jul 03, 2026 | 6:15 PM
Share

নয়া দিল্লি: আজকের দিনে সকলেরই ব্যাঙ্ক অ্যাকাউন্ট (Bank Account) থাকে। নানা দরকারে অনেকে আবার একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলেন। তবে পরে আর সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টের খেয়াল থাকে না। সময়ের সঙ্গে সঙ্গে সেগুলি নিষ্ক্রিয় (Inactive Account) হয়ে যায়। আবার অনেকে তাদের পুরনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ফিক্সড ডিপোজিটে রাখা টাকার কথা পুরোপুরি ভুলে যান। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Reserve Bank of India) একটি বিশেষ সচেতনতামূলক কর্মসূচি চালু করেছে, যেখানে ব্যাঙ্কে রাখা  টাকা নির্ঝঞ্ঝাটে ফেরত পাওয়ার উপায় বলে দেওয়া হয়েছে।

কখন অ্যাকাউন্ট নিষ্ক্রিয় বা ইন-অ্যাকটিভ হয়ে যায়?

যদি কোনও ব্যাঙ্ক অ্যাকাউন্ট  দুই বছরের বেশি সময় ধরে নিষ্ক্রিয় থাকে, তাতে কোনও লেনদেন না হয়, তবে তা ইন-অ্যাকটিভ হয়ে যায়। যদি কেউ অ্যাকাউন্টে টাকা জমা করেন এবং ১০ বছর ধরে সেই টাকার কোনও দাবি না করা হয়, তাহলে সেই টাকাকে “দাবিহীন আমানত” বা আন-ক্লেইমড ডিপোজিট (unclaimed deposits) হিসাবে গণ্য করা হয়।

এই টাকা, যা ১০ বছরের বেশি সময় ধরে দাবি করা হয়নি, তা আরবিআই ডিইএ (RBI DEA) অর্থাৎ ডিপোজিটর এডুকেশন অ্যান্ড অ্যাওয়ারনেস ফান্ডে স্থানান্তরিত করা হয়। তবে, এই টাকা সম্পূর্ণভাবে হারিয়ে যায় না। অ্যাকাউন্টের গ্রাহক বা তার আইনি উত্তরাধিকারীরা যেকোনও সময়ে এই টাকার দাবি করতে পারেন।

নিষ্ক্রিয় অ্যাকাউন্ট থেকে টাকা তোলার সহজ উপায়:

পুরোনো অ্যাকাউন্ট থেকে টাকা ফেরত পাওয়ার জন্য আরবিআই তিনটি সহজ পদ্ধতির পরামর্শ দিয়েছে-

  • ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করুন: যে ব্যাঙ্কের অ্য়াকাউন্ট, সেই ব্যাঙ্কের শাখায় যোগাযোগ করুন। এটি নির্দিষ্ট কোনও শাখা না হলেও চলবে। আপনার ব্যাঙ্কের নিকটবর্তী যেকোনও শাখায় যোগাযোগ করতে পারেন।
  • কেওয়াইসি জমা দিন: আপনার পরিচয় যাচাইয়ের জন্য ফর্ম পূরণ করতে হবে এবং আধার কার্ড, পাসপোর্ট, ভোটার আইডি বা ড্রাইভিং লাইসেন্সের মতো কেওয়াইসি নথি সহ ব্যাঙ্কে জমা দিতে হবে।
  •  আপনার যাবতীয় তথ্য যাচাই করার পর, ব্যাঙ্ক সুদ সহ জমা রাখা টাকা দিয়ে দেবে।

Follow Us