AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

RSS chief Mohan Bhagwat: ‘মাতৃশক্তিই সৃষ্টির ভিত্তি’, বিশ্বমঙ্গল্যা সভার সমাপ্তি অনুষ্ঠানে বললেন আরএসএস প্রধান মোহন ভগবত

RSS chief Mohan Bhagwat in Vishwa Mangalya Sabha: ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি নাগপুরে পরম পূজ্য আচার্য স্বামী শ্রী জীতেন্দ্রনাথ জি মহারাজের নির্দেশনায় প্রতিষ্ঠিত বিশ্বমঙ্গল্যা সভা বর্তমানে ভারতের ৩৩টি জায়গায় এবং বিশ্বের ১৪টি দেশে সক্রিয়। পুরোদমে চলছে কাজ।

RSS chief Mohan Bhagwat: ‘মাতৃশক্তিই সৃষ্টির ভিত্তি’, বিশ্বমঙ্গল্যা সভার সমাপ্তি অনুষ্ঠানে বললেন আরএসএস প্রধান মোহন ভগবত
আর কী কী বললেন মোহন ভগবৎ? Image Credit: Tv9 Bangla
| Updated on: Jul 24, 2026 | 10:06 PM
Share

নয়াদিল্লি: ‘মাতৃ নির্মাণের মাধ্যমে রাষ্ট্র নির্মাণ’—এই মূলমন্ত্রকে সামনে রেখে বিশ্ব নারী সংগঠন বিশ্বমঙ্গল্যা সভার উদ্যোগে হয়ে গেল দুই দিনব্যাপী বিরাট অনুষ্ঠান। উত্তর ভারতের ‘যুগানুকূল মাতৃত্ব’ শীর্ষক এই জাতীয় সচেতনতা সম্মেলন ইতিমধ্যেই সফলভাবে শেষ হয়েছে। ২৩ ও ২৪ জুলাই দিল্লির বিশ্ব যুবক কেন্দ্রে আয়োজিত এই সম্মেলনে বিভিন্ন রাজ্য থেকে আগত প্রায় ২৮০ জন মহিলা অংশ নেন। ২৪ জুলাই আম্বেদকর ইন্টারন্যাশনাল সেন্টারে আয়োজিত সমাপনী অধিবেশনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ৯০০-রও বেশি বিশিষ্ট নারী ও প্রায় আড়াই হাজার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সমাপ্তি অধিবেশনে প্রধান বক্তা হিসেবে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (আরএসএস) প্রধান ড. মোহন ভগবত বলেন, মাতৃত্ব কেবল একটি দায়িত্ব নয়, এটি সমাজ, সৃষ্টি ও রাষ্ট্র বিকাশের সুদৃঢ় ভিত্তি। সময়ের পরিবর্তনের সঙ্গে মাতৃত্বের সামাজিক পরিবেশ বদলালেও এর সনাতন ও শাশ্বত সত্তা বরাবরই অপরিবর্তিত থাকে। মা-ই শিশুর প্রথম গুরু, তার চিন্তাভাবনার দিক নির্ণায়ক। পরিবারে সন্তানদের পর্যাপ্ত সময় দেওয়া, কৌতূহল নিরসন করা এবং নিজেদের আচরণের মাধ্যমে আদর্শ উপস্থাপন করার উপরেও তিনি জোর দেন। একইসঙ্গে অপপ্রচার দূর করে ভারতীয় সংস্কৃতি ও বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দর্শনের প্রতি আস্থা রাখার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, ২০১০ সালের ১৯ ফেব্রুয়ারি নাগপুরে পরম পূজ্য আচার্য স্বামী শ্রী জীতেন্দ্রনাথ জি মহারাজের নির্দেশনায় প্রতিষ্ঠিত বিশ্বমঙ্গল্যা সভা বর্তমানে ভারতের ৩৩টি জায়গায় এবং বিশ্বের ১৪টি দেশে সক্রিয়। সংস্কার, সামর্থ্য, সদাচার ও সেবার চার নীতির ওপর ভিত্তি করে সংগঠনটি প্রায় ৬ লক্ষ মাতৃশক্তিকে যুক্ত করে ভবিষ্যৎ গড়ার কাজ চালিয়ে যাচ্ছে। 

Follow Us