AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pension Scheme: আর নেই টাকার চিন্তা, এই নয়া ফান্ডের হাত ধরেই অবসরকালে হাতে আসবে মোটা টাকা

Pension Scheme: PFRDA চেয়ারম্যান দীপক মোহান্তি শুক্রবার জানিয়েছে, তাঁরা দীর্ঘ সময়ের জন্য ইক্যুইটি শেয়ার তহবিলে বিনিয়োগ বরাদ্দ করার জন্য দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) একটি New Balanced Life Cycle Fund আনছেন। এর দ্বারাই দীর্ঘ সময়ের জন্য ইক্যুইটি তহবিলে আরও বেশি বরাদ্দ করা যাবে।

Pension Scheme: আর নেই টাকার চিন্তা, এই নয়া ফান্ডের হাত ধরেই অবসরকালে হাতে আসবে মোটা টাকা
প্রতীকী ছবি Image Credit: Facebook
| Updated on: Jun 23, 2024 | 6:20 PM
Share

কলকাতা: আসছে আরও আকর্ষণীয় পেনশন স্কিম। শীঘ্রই নতুন পেনশন ব্যবস্থার অধীনে একটি নতুন তহবিলে বিনিয়োগের রাস্তা খুলতে চলেছে বলে খবর। পেনশন ফান্ড রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি (পিএফআরডিএ) তরুণদের জন্য নতুন পেনশন সিস্টেমকে (এনপিএস) আরও ঢেলে সাজাতে চাইছে বলে জানা যাচ্ছে। সে কারণে নিউ ব্যালেন্সড লাইফ সাইকেল নামে একটি নতুন তহবিল শুরু হতে চলেছে বলে খবর। এই ফান্ডের হাত ধরে অবসরকালীন সময়ে হাতে আসবে আরও মোটা টাকা। এমনটাই মত ওয়াকিবহাল মহলের। এই ফান্ডের হাত ধরেই অবসর নেওয়ার আগে পর্যন্ত অনেক বেশি টাকা জমানোও সম্ভব হবে বলে মনে করা হচ্ছে।

PFRDA-এর এই প্রস্তাবিত প্রকল্পের অধীনে, দীর্ঘ সময়ের জন্য ইক্যুইটি তহবিলে আরও বেশি বিনিয়োগ করা যেতে পারে। এই স্কিমের অধীনে, শেয়ার হোল্ডারের বয়স ৪৫ বছর হয়ে গেলে ইক্যুইটি বিনিয়োগে বরাদ্দের পরিমাণ ধীরে ধীরে হ্রাস পাবে, যেখানে বর্তমানে এটা শুরু হয়ে যায় ৩৫ বছর বয়স হয়ে গেলেই। সোজা কথায় এইভাবে, NPS-এ যোগদানকারী পেনশনভোগী ৪৫ বছর বয়স পর্যন্ত ইক্যুইটি ফান্ডে আরও বেশি বিনিয়োগ করার সুবিধা পাবেন। যে কারণ অবসর নেওয়ার আগে পর্যন্ত আরও বেশি টাকা জমানোর সুযোগ থাকছে। 

PFRDA চেয়ারম্যান দীপক মোহান্তি শুক্রবার জানিয়েছে, তাঁরা দীর্ঘ সময়ের জন্য ইক্যুইটি শেয়ার তহবিলে বিনিয়োগ বরাদ্দ করার জন্য দ্বিতীয় ত্রৈমাসিকে (জুলাই-সেপ্টেম্বর) একটি New Balanced Life Cycle Fund আনছেন। এর দ্বারাই দীর্ঘ সময়ের জন্য ইক্যুইটি তহবিলে আরও বেশি বরাদ্দ করা যাবে। তাই অবসরকালে নানা প্রয়োজনে টাকার জোগান কোথা থেকে আসবে সেই চিন্তা কিছুটা দূর হবে বলে মনে করছে ওয়াকিবহাল মহল। 

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা