AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

EPFO Interest Payout: দারুণ খবর! ১৫ জুলাইয়ের মধ্যে আপনার অ্য়াকাউন্টে ঢুকবে মোটা টাকা

EPFO Update: গত ৮ জুলাই কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, ইপিএফও সকল মেম্বারদের তথ্য রেকর্ড সেন্ট্রালাইজড আইটি এনেবেলড সার্ভিস প্রজেক্টের অধীনে সিঙ্গল ন্যাশনাল ডেটাবেসে নথিভুক্ত করেছে। এর ফলে আলাদা করে আর চাকরিজীবীদের ডেটাবেস রাখতে হবে না।  একটি সার্ভারেই সমস্ত তথ্য থাকবে। 

EPFO Interest Payout: দারুণ খবর! ১৫ জুলাইয়ের মধ্যে আপনার অ্য়াকাউন্টে ঢুকবে মোটা টাকা
আসবে মোটা টাকা।Image Credit: PTI
| Updated on: Jul 10, 2026 | 12:06 PM
Share

নয়া দিল্লি: চাকরিজীবীদের জন্য সুখবর। আর ক’দিন পরই অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা। বেতন নয়, চাকরিজীবীরা পাবেন সুদের টাকা। কীসের জন্য জানেন? কত টাকাই বা পাবেন? জেনে নিন সব আপডেট।

এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন বা ইপিএফও (EPFO) জানিয়েছে যে প্রভিডেন্ট ফান্ডে সুদের টাকা (Interest Money) দেওয়া শুরু হয়েছে। আগামী ১৫ জুলাইয়ের মধ্যে প্রত্যেক ইপিএফও গ্রাহকদের অ্যাকাউন্টে ২০২৫-২৬ অর্থবর্ষের জন্য পিএফে সুদের টাকা দেওয়া হবে। এই ঘোষণা করেছেন কেন্দ্রীয় শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী মনসুখ মাণ্ডব্য (Mansukh Mandaviya)।

উল্লেখ্য, ২০২৫-২৬ অর্থবর্ষে ইপিএফে সুদের হার ৮.২৫ শতাংশ সুদের হার বরাদ্দ করা হয়েছে। ৩৪ কোটি পিএফ গ্রাহক এই সুদের টাকা পাবেন। আনুমানিক ১.৪৪ লক্ষ কোটি টাকা দেওয়া হবে। আগামী ১৫ জুলাইয়েরর মধ্য়েই এই টাকা পিএফ অ্যাকাউন্টে চলে আসবে।

সম্প্রতিই ইপিএফও তাদের সম্পূর্ণ ডেটাবেস নতুন কেন্দ্রীয় ডিজিটাল প্ল্যাটফর্মে স্থানান্তরিত করেছে। এই জন্য গত জুন মাসের শেষভাগে বেশ কয়েকদিন ইপিএফও পোর্টাল গ্রাহকদের জন্য বন্ধ ছিল। গত ৮ জুলাই কেন্দ্রীয় মন্ত্রী মনসুখ মাণ্ডব্য জানান, ইপিএফও সকল মেম্বারদের তথ্য রেকর্ড সেন্ট্রালাইজড আইটি এনেবেলড সার্ভিস প্রজেক্টের অধীনে সিঙ্গল ন্যাশনাল ডেটাবেসে নথিভুক্ত করেছে। এর ফলে আলাদা করে আর চাকরিজীবীদের ডেটাবেস রাখতে হবে না।  একটি সার্ভারেই সমস্ত তথ্য থাকবে।

ইপিএফও সম্প্রতি অটো-সেটেলমেন্টের প্রক্রিয়া আরও সহজ করেছে। সম্পূর্ণ কেওয়াইসি থাকলে, ৫ লক্ষ টাকা পর্যন্ত তোলা বা উইথড্র-র আবেদন অটোমেটিক প্রসেস হয়ে যাবে। আগে এর সীমা ছিল ১ লক্ষ টাকা।

Follow Us
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
তৈরি হচ্ছে 'নকল' পেট্রোল, মালদহে পুলিশি অভিযান
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
জেলে গিয়েও নিস্তার নেই সুজিত বসুর, আরও বড় বিপদে প্রাক্তন মন্ত্রী?
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
বারুইপুর-কাণ্ডে লাগাতার ধরপাকড়, এখনও অবধি গ্রেফতার ২৯
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
অপরাধী ও অপরাধীর সাহায্যকারীদের একই ট্রিটমেন্ট দিতে হবে: দিলীপ
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
কাটমানির টাকা ফেরতের দাবিতে TMC নেতাকে ডিম দিয়ে 'ধুয়ে' দিল এলাকাবাসী
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
এক্সপায়ার্ড স্যালাইন দেওয়ার অভিযোগ, ফের বিতর্কে মেদিনীপুর মেডিক্যাল
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
দুপুরে বারাসত মেডিক্যালে স্বাস্থ্যমন্ত্রী, তারপর?
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
টালিগঞ্জ ইন্ডাস্ট্রি নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা: প্রসেনজিৎ
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
দেখুন, কীভাবে বাংলায় তৈরি হচ্ছে জাল পেট্রোল
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?
'ঋত যেভাবে... আমার তো রিস্ক হয়ে যাচ্ছে', কীসের ঝুঁকি দেখলেন কুণাল?