AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Exchange Traded Fund: কীভাবে ETF বিনিয়োগ করবেন, কেনা-বেচা করতে হয় কীভাবে জানেন?

ETF: এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড বা ইটিএফ কোনও একটি কোম্পানির শেয়ারের মতো। এটির স্টক এক্সচেঞ্জেই কেনা-বেচা করা হয়। ইটিএফ কীভাবে কিনতে এবং বিক্রি করতে পারবেন? ইটিএফে বিনিয়োগের জন্য কি একটি ডিম্যাট অ্যাকাউন্ট থাকা প্রয়োজন?

| Updated on: Dec 13, 2024 | 1:20 PM
Share

এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড অর্থাৎ ETF হল এক ধরনের মিউচুয়াল ফান্ড যা স্টক মার্কেটের সূচক যেমন নিফটি, সেনসেক্স বা বিভিন্ন মার্কেট থিম যেমন PSU, ব্যাঙ্কিং বা আইটি স্টকগুলির গ্রুপে সূচকের ওজন অনুযায়ী বিনিয়োগ করে। ইটিএফ শেয়ারের মতো স্টক মার্কেটে কেনা-বেচা করা যায়। ফলে ইটিএফে বিনিয়োগ করতে চাইলে একটি ডিম্যাট এবং ট্রেডিং অ্যাকাউন্ট থাকা অবশ্য প্রয়োজন।

ইটিএফ কেনা-বেচার প্রক্রিয়াটি শেয়ার কেনা-বেচার মতোই। যদি ইটিএফ কিনতে চান তবে সবার প্রথমে ব্রোকারের মাধ্যমে একটি ডিম্যাট অ্যাকাউন্ট খুলুন। তারপর সেই ডিম্যাট অ্যাকাউন্ট ট্রেডীং অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত করুন। এরপর আপনার ট্রেডিং অ্যাকাউন্টে গিয়ে সেখানে অর্ডার প্লেসমেন্ট অপশোনে যান। সেখানেই আপনার পছন্দের ইটিএফ  নির্বাচন করে অর্ডার এন্ট্রি ফর্মে তা লিখুন। কোন ইটিএফ আপনি সিলেক্ট করবেন সেই বিষয়ে বিশেষজ্ঞের পরামর্শ নিন।

ইটিএফ কিনতে ট্রেডিং অ্যাকাউন্টে ঢুকে পছন্দের ইটিএফ নির্বাচনের পর কত ইউনিট কিনবেন তাও লিখুন। তারপর ইটিএফ কিনে ফেলুন। তবে, ইটিএফ কেনার আগে অবশ্যই সেই ইটিএফের iNAV চেক করে নেবেন। iNAV-এর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে, সেই ইটিএফের ইউনিট সঠিক দামে বাজারে পাওয়া যাচ্ছে কি না। বিনিয়োগের প্রয়োজনীয় অর্থমূল্য দেওয়ার পর ইটিএফের ইউনিট আপনার ডিম্যাট অ্যাকাউন্টে জমা হয়ে যাবে।

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ বাজারগত ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগের আগে বিনিয়োগ সংক্রান্ত সমস্ত নথি সাবধানে পড়ুন।

Follow Us
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
শিল্প টানতে এবার রাজ্যের জমি নীতির সরলীকরণ করছে রাজ্য সরকার
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
রাজ্যের এবার বন্ধ কারখানার তালা খুলবে: শমীক ভট্টাচার্য
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
বারুইপুর ধর্ষণ-খুনকাণ্ডে ফের তদন্তকারী অফিসার বদল
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
পশ্চিম এশিয়ায় ফের যুদ্ধের ডঙ্কা, ইরানের ১২ শহরে ভয়াবহ হামলা আমেরিকার
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
নির্মলকে আদৌ ডেকেছিল ঋতব্রতরা? কে কী বলছে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
'মেদিনীপুরের নির্মলকে ডাকা হয়েছিল...', কী বার্তা ঋতব্রত শিবিরের তরফে?
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথরা আগেই গিয়েছেন, এবার গেলেন কেষ্ট
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
বারাসতে পুকুর ভরাট রুখে দিলেন বিজেপি বিধায়ক!
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
প্রায় ৫০ পুরুষের অ্যাকাউন্টে প্রকল্পের টাকা! মাথাপিছু ৫০০ কাটমানি
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা
স্কুলে ফিরছে ২০২২-এর আগের পোশাক! সরে যাচ্ছে নীল-সাদা