AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

FD Interest Rates: কোথায় টাকা রাখলে আপনার লাভ সবচেয়ে বেশি?

Fixed Deposit: আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, মাত্র ০.৫০ শতাংশ সুদের পার্থক্য আপনার ৩ বছরের ১০ লক্ষ টাকার বিনিয়োগে প্রায় ১৫ হাজার টাকার ফারাক গড়ে দিতে পারে। তাই অন্ধভাবে বিনিয়োগ করা একেবারেই ঠিক নয়। উল্টে তুলনা করে বিনিয়োগ করা বা ডিপোজিট করাই আসল বিষয়।

FD Interest Rates: কোথায় টাকা রাখলে আপনার লাভ সবচেয়ে বেশি?
সামান্য ভুলেই কয়েক হাজারের লোকসান!Image Credit: Getty Images
| Updated on: Jan 08, 2026 | 6:41 PM
Share

আপনার কষ্টার্জিত টাকা ব্যাঙ্কে রাখার কথা ভাবছেন? ৩ বছরের ফিক্সড ডিপোজিটে এই টাকা রাখার আগে দাঁড়ান। কারণ, সামান্য এদিক-ওদিক হলেই আপনার ক্ষতি হতে পারে হাজার হাজার টাকা।

বাজারের বর্তমান ছবিটা ঠিক কী?

আর্থিক বিশেষজ্ঞরা বলছেন, মাত্র ০.৫০ শতাংশ সুদের পার্থক্য আপনার ৩ বছরের ১০ লক্ষ টাকার বিনিয়োগে প্রায় ১৫ হাজার টাকার ফারাক গড়ে দিতে পারে। তাই অন্ধভাবে বিনিয়োগ করা একেবারেই ঠিক নয়। উল্টে তুলনা করে বিনিয়োগ করা বা ডিপোজিট করাই আসল বিষয়।

  • বেসরকারি ব্যাঙ্কের লড়াই: এইচডিএফসি ব্যাঙ্ক ও আইসিআইসিআই ব্যাঙ্ক বর্তমানে সাধারণ গ্রাহকদের ৬.৪৫ শতাংশ আর প্রবীণ নাগরিকদের ৬.৯৫ শতাংশ হারে সুদ দিচ্ছে। কোটাক মহিন্দ্রা এখানে কিছুটা পিছিয়ে, তাদের সুদের হার ৬.৪ শতাংশ। তবে চমক দিচ্ছে ফেডারেল ব্যাঙ্ক। ১ জানুয়ারি ২০২৬ থেকে তারা সাধারণ মানুষকে ৬.৭৫ শতাংশ এবং প্রবীণদের ৭.২৫ শতাংশ হারে সুদ দিচ্ছে।
  • রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের হালহকিকত: দেশের বৃহত্তম ব্যাঙ্ক স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার আপনাকে দিচ্ছে ৬.৩ শতাংশ সুদ। সুরক্ষার নিরিখে এটি এগিয়ে থাকলেও লাভের অঙ্কে কিছুটা পিছিয়ে। অন্যদিকে কানাড়া ব্যাঙ্ক দিচ্ছে ৬.২৫ শতাংশ সুদ। আর এই তালিকার সবচেয়ে নীচে রয়েছে ইউনিয়ন ব্যাঙ্ক, যেখানে সুদের হার ৬ শতাংশ।
  • আপনার জন্য টিপস: টাকা রাখার আগে সুদের হারের এই তুলনামূলক তালিকাটি একবার দেখে নিন। মনে রাখবেন, মুদ্রাস্ফীতির বাজারে প্রতিটি ‘বেসিস পয়েন্ট’ আপনার জন্য গুরুত্বপূর্ণ। সুরক্ষা অবশ্যই দেখবেন, কিন্তু রিটার্নের অঙ্কে কেন পিছিয়ে থাকবেন আপনি?

আগামী কয়েক মাস সুদের হার স্থিতিশীল থাকার সম্ভাবনা। তাই দীর্ঘমেয়াদী পরিকল্পনার জন্য এখনই সেরা সময়।

Follow Us