AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Financial Freedom Summit 2026 : খুচরো বিনিয়োগকারীরাই শেয়ার বাজারের মেরুদণ্ড, নতুন ভারতের শক্তি, জানালেন বরুন দাস

শেয়ার বাজারে খুচরো বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এই বিষয়ে বরুণ দাস জানিয়েছেন,গত দুই বছর ধরে শেয়ার বাজারের আসল নায়ক কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নন। খুচরা বিনিয়োগকারীরাই মূল নায়ক বলে মনে করেন তিনি। তাঁর মতে, ২০২৪ এবং ২০২৫ সালে বিদেশি বিনিয়োগকারীরা নিট বিক্রেতা ছিলেন। কিন্তু খুচরা বিনিয়োগকারীরাই হয়ে উঠেছেন শেয়ার বাজারের মেরুদণ্ড।

Financial Freedom Summit 2026 : খুচরো বিনিয়োগকারীরাই শেয়ার বাজারের মেরুদণ্ড, নতুন ভারতের শক্তি, জানালেন বরুন দাস
এমডি ও সিইও বরুণ দাসImage Credit: Money9
| Updated on: Mar 13, 2026 | 10:19 AM
Share

নয়ডা : বিশ্ব বাজারে গত কয়েক বছরে সোনার দাম অনেকটাই বেড়েছে। ৪ বছর আগে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম যেখানে ছিল ৪০ থেকে ৪৫ হাজারের মধ্যে। বর্তমান বাজারে তা দেড় লাখের কাছাকাছি। সোনার এই ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি নিয়ে সম্প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন টিভি ৯ নেটওয়ার্কের এমডি ও সিইও বরুণ দাস। মানি৯-এর ফিন্যান্সিয়াল ফ্রিডম সামিটের স্বাগত ভাষণে বরুণ দাস সোনার মূল্যবৃদ্ধি নিয়ে নিজের মতামত তুলে ধরেছেন। তিনি জানিয়েছেন,গত দেড় বছরে ভারতে সোনার দাম দ্বিগুণ হয়েছে। ভারতের পরিবারগুলি তাদের পূর্বপুরুষের সম্পদ থেকে ততটাই আয় করেছে যতটা পুরো স্টক মার্কেট মূলধন থেকে আয় করেছে।

সোনা ভারতীয়দের আসল শক্তি

বরুণ দাস মনে করেন, সোনা আসলেই বড় সম্পদ। তিনি বলেন, “আমি মনে করি আমাদের ঠাকুমারা ঠিকই বলতেন যে, সোনা থাকলে, তা সত্যিই একদিন বাঁচাবে। গত দেড় বছরে ভারতে প্রতি ১০ গ্রাম সোনার দাম প্রায় ১ লাখ টাকা বেড়েছে। ভারতের পরিবারগুলি তাদের পূর্বপুরুষের সম্পদ থেকে ততটাই আয় করেছে যতটা পুরো স্টক মার্কেট মূলধন থেকে আয় করেছে। ভারতের পরিবারগুলির কাছে প্রায় ২৭ হাজার টন সোনা রয়েছে। যা তাদের সম্পত্তিতে প্রায় ১০০ লাখ কোটি টাকা যোগ করেছে। সোনাই আসলে ভারতীয় পরিবারগুলির শক্তি। গোটা বিশ্বে আমরাই একমাত্র, যাঁদের সোনার উপর অধিকাংশ মালিকানা রয়েছে।”

খুচরা বিনিয়োগকারীরাই আসল নায়ক

শেয়ার বাজারে খুচরো বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে। এই বিষয়ে বরুণ দাস জানিয়েছেন,গত দুই বছর ধরে শেয়ার বাজারের আসল নায়ক কিন্তু প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নন। খুচরা বিনিয়োগকারীরাই মূল নায়ক বলে মনে করেন তিনি। মানি৯-এর সামিট নিয়ে বরুণ দাস বলেন,”মানি৯ ফিনান্সিয়াল ফ্রিডম সামিটের চতুর্থ সংস্করণে আপনাদের সকলকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। টিভি৯ নেটওয়ার্কের মানি৯-এর একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে চালু করেছি আমি। দেশবাসীর মধ্যে ভারতীয় ভাষায় আর্থিক সাক্ষরতা ছড়িয়ে দেওয়া ও তাঁদের আর্থিকভাবে স্বাধীন করাই মানি৯-এর প্রধান উদ্দেশ্য।” খুচরো বিনিয়োগকারীদের সম্পর্কে তিনি বলেন, “আমরা প্রায় সকলেই টাকার জন্য কাজ করি। কিন্তু আমি বিশ্বাস করি যখন টাকা আমাদের জন্য কাজ করে, তখনই আমরা আর্থিকভাবে স্বাধীন হই। ২০২৪ এবং ২০২৫ সালে বিদেশি বিনিয়োগকারীরা নিট বিক্রেতা ছিলেন। কিন্তু খুচরা বিনিয়োগকারীরাই হয়ে উঠেছেন শেয়ার বাজারের মেরুদণ্ড।”

SIP-র রেকর্ড

বরুণ দাস জানিয়েছেন,SIP রেকর্ড গড়েছে। তিনি বলেন, সাম্প্রতিক সময়ে সিস্টেম্যাটিক ইনভেস্টমেন্ট প্ল্যান (SIP)-এর মাধ্যমে বিনিয়োগ অনেকটাই বেড়েছে। হিসেব বলছে, ২০২৫ সালের ডিসেম্বর থেকে ২০২৬ সালের জানুয়ারির মধ্যে বিনিয়োগ মাসে ৩১ হাজার কোটি টাকায় পৌঁছেছে। জানুয়ারিতে দেশে ২৬ কোটিরও বেশি SIP অ্যাকাউন্ট ছিল।

তবে, টিভি৯ নেটওয়ার্কের সিইও বরুণ দাস বলেন, “সর্বশেষ তথ্য বলছে, বিশ্বব্যাপী অস্থিরতার মধ্যেও ভারতে SIP বিনিয়োগ সামান্যই কমেছে। তবে, ইক্যুইটিতে SIP নিজের জায়গা ধরে রেখেছে। আশা করি এই প্রবণতা অব্যাহত থাকবে।”

মিউচুয়াল ফান্ড

খুচরা বিনিয়োগকারীদের প্রবণতায় মুগ্ধ বরুণ দাস। তিনি বলেন, “ভারতের খুচরো বিনিয়োগকারীরা এখন আরও অনেক পরিণত হয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশে যে আর্থিক অন্তর্ভুক্তি অভিযান শুরু করেছেন, সেই শক্তিকে তাঁরা কাজে লাগাচ্ছেন। তাঁরা নির্দ্বিধায় বলছেন, ‘মিউচুয়াল ফান্ড (বিনিয়োগই) সঠিক সিদ্ধান্ত।’ তাঁরা অবশেষে বুঝতে পেরেছেন, বিশ্বের দ্রুততম অর্থনীতির দেশ ভারতে আগামী দিনে প্রকৃত সম্পদ তৈরির একমাত্র উপায় হল পদ্ধতিগত বিনিয়োগ। তাঁরা বুঝতে পেরেছেন, মার্কেটে সময়টা ততটা গুরুত্বপূর্ণ নয়। বরং মার্কেটে থাকা সময়ই চক্রবৃদ্ধির মাধ্যমে সম্পদ তৈরি করে।”

স্বাগত ভাষণের শেষে বরুণ দাস বলেন, “আমি মনে করি, F&O-র উপর বাজি ধরার আর কোনও প্রয়োজন নেই। খুচরো বিনিয়োগকারীরা F&O-এর মাধ্যমে অর্থ উপার্জনের পরিবর্তে অর্থ হারাচ্ছেন, তা স্পষ্ট।” একইসঙ্গে তিনি জানান, এই সামিটে ফিনান্সিয়াল ও মার্কেট জগতের সেরা ব্যক্তিত্বরা উপস্থিত রয়েছেন। তাঁদের মূল্যবান অন্তর্দৃষ্টি সবসময়ই নতুন কিছু শেখায়।

Follow Us