Flight Ticket Rules: দারুণ খবর, ফ্লাইটের টিকিটে এখন লাগবে না কোনও এক্সট্রা চার্জ!

Flight Ticket Booking: গত ডিসেম্বরে ইন্ডিগোর ফ্লাইট বিভ্রাট এবং রিফান্ডে দেরি হওয়া নিয়ে যাত্রীদের লাগাতার অভিযোগের পরই অসামরিক উড়ানে 'রিফান্ড অব এয়ারলাইন টিকিটস টু প্যাসেঞ্জারস অব পাবলিক ট্রান্সপোর্ট আন্ডারটেকিং'- এ পরিবর্তন বা সংশোধন করা হয়েছে। 

Flight Ticket Rules: দারুণ খবর, ফ্লাইটের টিকিটে এখন লাগবে না কোনও এক্সট্রা চার্জ!
প্রতীকী চিত্র।Image Credit source: Pixabay

|

Feb 27, 2026 | 9:04 AM

নয়া দিল্লি: বিমান যাত্রীদের জন্য সুখবর। যাত্রীদের জন্য বিমানের টিকিট ক্যানসেলেশন, রিফান্ডের নিয়ম আরও শিথিল করা হল। ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বা ডিজিসিএ বৃহস্পতিবার ফ্লাইটের টিকিট ক্যানসেল, পরিবর্তন ও রিফান্ডের নিয়ম শিথিল করার ঘোষণা করেছে।

পরিবর্তিত নিয়মে যাত্রীরা বুকিং করার ৪৮ ঘণ্টার মধ্যে যদি বিমানের টিকিটে পরিবর্তন বা ক্যানসেল করা হয়, তাহলে তার জন্য কোনও অতিরিক্ত চার্জ লাগবে না। টিকিটের নাম সংশোধনের জন্যও নিয়ম শিথিল করা হয়েছে।

জানানো হয়েছে, যদি সরাসরি এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে টিকিট বুক করেন, তবে বুকিংয়ের ২৪ ঘণ্টার মধ্যে ওই যাত্রী টিকিটে নাম সংশোধন করতে পারবেন। এর জন্য কোনও এক্সট্রা চার্জ দিতে হবে না।

যদি ট্রাভেল এজেন্ট বা অন্য কোনও পোর্টাল থেকে টিকিট কাটলে, তাহলে এয়ারলাইন্সের দায়িত্ব থাকবে রিফান্ড করার। ১৪ দিনের মধ্যে রিফান্ড প্রক্রিয়া শেষ করতে হবে বলেই জানিয়েছে ডিজিসিএ।

যদি কোনও মেডিক্যাল ইমার্জেন্সি হয়, তাহলে টিকিট ক্যানসেল করার নিয়ম আরও শিথিল করা হয়েছে। এই ধরনের ক্যানসেল রিকোয়েস্ট  যাতে দ্রুত সমাধান করা হয়।

প্রসঙ্গত, গত ডিসেম্বরে ইন্ডিগোর ফ্লাইট বিভ্রাট এবং রিফান্ডে দেরি হওয়া নিয়ে যাত্রীদের লাগাতার অভিযোগের পরই অসামরিক উড়ানে ‘রিফান্ড অব এয়ারলাইন টিকিটস টু প্যাসেঞ্জারস অব পাবলিক ট্রান্সপোর্ট আন্ডারটেকিং’- এ পরিবর্তন বা সংশোধন করা হয়েছে।