Gold Price Today: পয়লা বৈশাখে এত সস্তা সোনা! আজ গহনা কিনলে গিন্নিও খুশ, আর পকেটও

Gold Price Today: বছরের প্রথমদিনে ঘরে লক্ষ্মী আনতে অনেকেই আবার সোনার গহনা কেনাকাটা করেন। গোটা চৈত্র মাস ধরেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। তবে চৈত্রের শেষদিনেই একধাক্কায় অনেকটা কমেছিল সোনার দাম। আজ পয়লা বৈশাখেও সুখবর।

Gold Price Today: পয়লা বৈশাখে এত সস্তা সোনা! আজ গহনা কিনলে গিন্নিও খুশ, আর পকেটও
প্রতীকী চিত্রImage Credit source: Facebook

|

Apr 14, 2024 | 2:29 PM

কলকাতা: আজ পয়লা বৈশাখ। বাঙালির নববর্ষ। বহু বাড়ি, দোকানেই লক্ষ্মী-গণেশের পুজো হয়। হাল-খাতা সারেন সবাই। বছরের প্রথমদিনে ঘরে লক্ষ্মী আনতে অনেকেই আবার সোনার গহনা কেনাকাটা করেন। গোটা চৈত্র মাস ধরেই ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। তবে চৈত্রের শেষদিনেই একধাক্কায় অনেকটা কমেছিল সোনার দাম। আজ পয়লা বৈশাখেও সুখবর। বাড়ল না সোনার দাম। রুপোর দামও অপরিবর্তিত রয়েছে। ফলে আজও সস্তায় কিনতে পারবেন সোনা।

২২ ক্যারেট সোনার দাম-

আজ, ১৪ এপ্রিল ২২ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬৫০ টাকা। ১০ গ্রাম সোনার দাম রয়েছে ৬৬ হাজার ৫০০ টাকা।

২৪ ক্য়ারেট সোনার দাম-

২২ ক্যারেটের মতো ২৪ ক্যারেটের সোনার দামও আজ অপরিবর্তিত রয়েছে। ২৪ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম ৭২৫৫ টাকা। ১০ গ্রাম সোনা কিনতে খরচ পড়বে ৭২ হাজার ৫৫০ টাকা।

১৮ ক্যারেট সোনার দাম-

১৮ ক্যারেটের ১ গ্রাম সোনার দাম আজ রয়েছে ৫৪৪১ টাকা। ১০ গ্রাম সোনার দাম ৫৪ হাজার ৪১০ টাকা।

রুপোর দাম-

সোনার মতোই রুপোর দামও অপরিবর্তিত রয়েছে। আজ ১০০ গ্রাম রুপোর দাম রয়েছে ৮৫৫০ টাকা। ১ কেজি রুপোর দর ৮৫ হাজার ৫০০ টাকা।

 

Loading...
Unable to load recommendations.
Follow Us