Gold-Silver Price: টানা পড়ার পর এবার ঘুরে দাঁড়াল সোনা ও রুপো, কত বাড়বে?
Gold-Silver Surges: মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার ফিউচার প্রায় ৪ শতাংশ বেড়ে ১ লক্ষ ৫০ হাজার ছুঁয়ে ফেলেছে। গত সপ্তাহে ১০ গ্রাম সোনা ১ লক্ষ ৯৩ হাজার টাকার সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলার পর সংশোধন হয় সোনার দামে। রুপোর ক্ষেত্রেও বদলেছে ছবিটা। রুপোর ফিউচারের দাম বেড়েছে প্রায় ৯ শতাংশ।

টাকা কয়েকদিন পড়ার পর এবার ঘুরে দাঁড়াল সোনা ও রূপও। একই সঙ্গে ঘুরে দাঁড়িয়েছে এই দুই ধাতুর ইটিএফও। আন্তর্জাতিল বাজারে এই ঘুরে দাঁড়ানোই ঘরোয়া বাজারে সোনার দামের এই বৃদ্ধির কারণ। বিশেষজ্ঞরা বলছেন, সোনার দামের এমন দড়াম করে পতন আসলে কোনও বিশেষ কারণে হয়নি।
মৌলিক দুর্বলতার কারণে কিন্তু সোনার দাম পড়েনি, বলছেন বিশেষজ্ঞরা। এটা আসলে প্রযুক্তিগত সংশোধন। কিন্তু সোনার দাম বাড়ার জন্য যে কারণগুলো, অর্থাৎ ভূ-রাজনৈতিক অনিশ্চয়তা, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলোর সোনা কেনা ও বিশ্ব জুড়ে অর্থনৈতিক ঝুঁকি কিন্তু এখনও রয়েছে।
মাল্টি কমোডিটি এক্সচেঞ্জে সোনার ফিউচার প্রায় ৪ শতাংশ বেড়ে ১ লক্ষ ৫০ হাজার ছুঁয়ে ফেলেছে। গত সপ্তাহে ১০ গ্রাম সোনা ১ লক্ষ ৯৩ হাজার টাকার সর্বকালীন রেকর্ড ছুঁয়ে ফেলার পর সংশোধন হয় সোনার দামে। রুপোর ক্ষেত্রেও বদলেছে ছবিটা। রুপোর ফিউচারের দাম বেড়েছে প্রায় ৯ শতাংশ। ১ কেজি রুপোর দাম ৪ লক্ষ পেরিয়ে যাওয়ার পর অনেকটা পড়ে গিয়েছিল এই বহুমূল্য ধাতুর দাম।
এইচডিএফসি, এসবিআই, মিরা অ্যাসেট, টাটা, গ্রো ও ইউটিআইয়ের ইটিএফ বেড়েছে প্রায় ১০ শতাংশ পর্যন্ত। এ ছাড়াও দাম বেড়েছে সোনার ইটিএফেরও। প্রায় ৪ শতাংশ দাম বেড়েছে এই ধরনের ইটিএফের।
কেন বাড়ছে?
বিশেষজ্ঞরা বলছেন, সোনা ও রুপো একটা সময় অতিরিক্ত পরিমাণে কেনা শুরু করেছিলেন বিনিয়োগকারীরা। আর সেই অবস্থায় বাড়তে থাকে দাম। আর দাম বাড়ায় অনেকেই সেই বিনিয়োগ বিক্রি করে লভ্যাংশ তুলে নেয়। আর তারপরই পড়তে থাকে সোনার দাম। যদিও বিশেষজ্ঞরা বলছেন, এটি মূলত প্রযুক্তিগত সংশোধন।
এর পাশাপাশি মনে করা হচ্ছে, চলতি বছরে আমেরিকার ফেডারেল রিজার্ভ অন্তত ২ বার সুদ কমাতে পারে। এই প্রতাশাও সোনা-রুপোর দামের আবার বৃদ্ধিতে সাহায্য করেছে।
