Govinda Investment: বছরে প্রায় ৩ গুণ রিটার্ন, প্রতারণায় নাম জড়াল বলিউড সেলিব্রিটি থেকে বিজেপি সাংসদের!

Bollywood Celebrities: এই মামলার সূত্রপাত জামশেদপুর আদালতে হওয়া একটি অভিযোগ থেকে। এই সংস্থায় টাকা লাগানো ব্যক্তিরা এই অভিযোগটি করেন। সেই সব ব্যক্তিদের দাবি, প্রতিশ্রুতি মতো সুদ তো দূরের কথা, আসল টাকাও ফেরত পাননি। এই অভিযোগের পরই শুরু হয় পুলিশি তদন্ত। এর পর মাঠে নামে ইডি।

Govinda Investment: বছরে প্রায় ৩ গুণ রিটার্ন, প্রতারণায় নাম জড়াল বলিউড সেলিব্রিটি থেকে বিজেপি সাংসদের!
প্রতারণায় জড়াল নাম!Image Credit source: PTI

Feb 04, 2026 | 12:47 PM

মাসে প্রায় ১৫ শতাংশ রিটার্নের প্রতিশ্রুতি, আর সেই ফাঁদে পা দেওয়াই কাল হল একাধিক গ্রাহকের। আর এই প্ররারণায় একই সঙ্গে নাম জড়িয়ে গেল একাধিক প্রভাবশালী ব্যক্তির। সেই তালিকায় যেমন রয়েছেন বিখ্যাত অভিনেতা, তেমনই রয়েছেন এক বিজেপি সাংসদও।

গাজিয়াবাদের এক সংস্থা, নাম ম্যাক্সিজোন টাচ প্রাইভেট লিমিটেড নাকি মাসিক ১৫ শতাংশ রিটার্নের প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করেছিল। জানা গিয়েছে, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে জামশেদপুর পুলিশ এই সংস্থার দুই ডিরেক্টরকে গ্রেফতার করে। চান্দের ভূষণ সিং ও তাঁর স্ত্রী প্রিয়াঙ্কা সিং।

এই মামলার সূত্রপাত জামশেদপুর আদালতে হওয়া একটি অভিযোগ থেকে। এই সংস্থায় টাকা লাগানো ব্যক্তিরা এই অভিযোগটি করেন। সেই সব ব্যক্তিদের দাবি, প্রতিশ্রুতি মতো সুদ তো দূরের কথা, আসল টাকাও ফেরত পাননি। এই অভিযোগের পরই শুরু হয় পুলিশি তদন্ত। এর পর মাঠে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। বিশেষজ্ঞরা বলছেন, এত বেশি রিটার্নের প্রতিশ্রুতি পনজি বা পিরামিড স্কিমের লক্ষণ।

তদন্তকারীরা মনে করছেন, তারকাদের নাম ও পরিচিতি ব্যবহার করে এই সংস্থা সাধারণ মানুষের মনে একটা বিশ্বাসযোগ্যতা তৈরি করেছিল। আর সেই কারণেই অনেক মানুষ যাচাই না করেই এই সংস্থায় বিনিয়োগ করে ফেলেন। আইনজীবীরা বলছেন, সেলিব্রিটি এন্ডোর্সমেন্ট কিন্তু সাধারণ মানুষকে মানসিকভাবে প্রভাবিত করে।

এই ঘটনায় নাম জড়িয়েচজে গোবিন্দা, চাঙ্কি পাণ্ডে ও শক্তি কাপুরের মতো অভিনেতার। এ ছাড়াও নাম জড়িয়েছে বিজেপি সাংসদ মনোজ তিওয়ারির। তাঁদের কেউই এখনও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া দেননি। তবে, এই ঘটনা থেকে বিনিয়োগকারীদের জন্য শিক্ষণীয় বিষয়ও রয়েছে। অস্বাভাবিক মুনাফার প্রতিশ্রুতি ও সেলিব্রিটির নাম কখনওই নিরাপদ বিনিয়োগের গ্যারান্টি নয়।