AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

GST Reform: পুজোর শপিংয়ে ২৫০০ টাকার বেশি দামের জামা-জুতো কিনলে এবার কত GST বসবে?

GST on Clothes & Shoes: আগে মোট ৪টি জিএসটির স্ল্যাব ছিল। ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ ও ২৮ শতাংশ। এর মধ্যে জামাকাপড়, জুতো, যার দাম ২৫০০ টাকার কম, তাতে ৫ শতাংশ জিএসটি বসত।

GST Reform: পুজোর শপিংয়ে ২৫০০ টাকার বেশি দামের জামা-জুতো কিনলে এবার কত GST বসবে?
জিএসটিতে বড় বদল।Image Credit: PTI
| Updated on: Sep 04, 2025 | 12:46 PM
Share

নয়া দিল্লি: দুর্গা পুজোর মাস পড়ে গিয়েছে। উৎসবের আমেজে মেতে সবাই। আর সেই উৎসবের আনন্দকে আরও বাড়িয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকারের জিএসটি সংস্কারের সিদ্ধান্ত। জিএসটি কাউন্সিলের তরফে ঘোষণা করা হয়েছে যে আগামী ২২ সেপ্টেম্বর থেকে মাত্র দুটি জিএসটি স্ল্যাব থাকবে। ৫ শতাংশ ও ১৮ শতাংশ। এই সিদ্ধান্তে আপনার পুজোর শপিংয়েও প্রভাব পড়বে। পছন্দের দামি জামা-জুতো কিনতে এবার বেশি খরচ পড়বে নাকি কম?

আগে মোট ৪টি জিএসটির স্ল্যাব ছিল। ৫ শতাংশ, ১২ শতাংশ, ১৮ শতাংশ ও ২৮ শতাংশ। এর মধ্যে জামাকাপড়, জুতো, যার দাম ২৫০০ টাকার কম, তাতে ৫ শতাংশ জিএসটি বসত। ২৫০০ টাকার বেশি দামের জামাকাপড়ে ১২ শতাংশ জিএসটি বসত। জুতোর ক্ষেত্রে ১০০০ টাকার কম দামের জুতোয় ১২ শতাংশ এবং তার বেশি দামের জুতোয় ১৮ শতাংশ জিএসটি বসত। কেন্দ্রের জিএসটি সংস্কারের সিদ্ধান্তে ১২ শতাংশের স্ল্যাব উঠিয়ে দেওয়া হয়েছে। তাহলে এই স্ল্যাবে থাকা জামাকাপড় ও জুতোর উপরে কত শতাংশ জিএসটি বসবে, সেই প্রশ্নই উঠেছে।

জিএসটি কাউন্সিলের তরফে জানানো হয়েছে, ২৫০০ টাকার কম দামের জামাকাপড় ও জুতোয় এবার থেকে ৫ শতাংশ জিএসটি বসবে। ২৫০০ টাকার বেশি দামের পোশাক বা জুতো কিনলে তার উপরে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে। অর্থাৎ আগে যেখানে ১০০০ টাকার উপরে জুতো কিনলেই ১৮ শতাংশ জিএসটি দিতে হত, সেখানে এবার ২৫০০ টাকার বেশি দামের জুতো কিনলে ১৮ শতাংশ জিএসটি দিতে হবে।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা